কোম্পানীগঞ্জে নববধূর অপমৃত্যু, বিষপানে মৃত্যুর খবর থানায় | আই নিউজ বিডি

কোম্পানীগঞ্জে নববধূর অপমৃত্যু, বিষপানে মৃত্যুর খবর থানায়

আবদুল্লাহ আল মামুন (নোয়াখালী) প্রতিনিধি:
Eidok-এ শেয়ার
কোম্পানীগঞ্জে নববধূর অপমৃত্যু, বিষপানে মৃত্যুর খবর থানায়
ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক নববধূর অপমৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত নববধূর নাম তাজনাহার আক্তার প্রীতি রাণী (১৯)।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৯ মাস আগে তাজনাহার আক্তার প্রীতি রাণীর সঙ্গে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরফলকন গ্রামের মোঃ মঈন উদ্দিন (২৮)-এর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের মাত্র ১৭ দিন পর প্রীতি রাণী বাবার বাড়িতে বেড়াতে আসেন। এরপর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে পুনরায় নিতে না আসায় তিনি বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।

পরিবারের দাবি, স্বামীর বাড়িতে ফিরে যেতে না পারায় প্রীতি রাণী মানসিকভাবে ভেঙে পড়েন। এরই ধারাবাহিকতায় গত ২৬ ডিসেম্বর ২০২৫ দুপুর আনুমানিক ২টা ৫ মিনিটে পরিবারের অগোচরে তিনি বিষজাতীয় দ্রব্য পান করেন বলে অভিযোগ রয়েছে।

পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সংবাদ পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে লাশটি বাড়ির বসতঘরে মাটিতে শোয়ানো অবস্থায় দেখতে পান।

নিহতের পরিবার জানায়, দাম্পত্য জীবনের কলহ ও মানসিক অভিমানের কারণেই প্রীতি রাণী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে তারা ধারণা করছেন। এ ঘটনায় নিহতের মা খাইরুন্নেছা কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অপমৃত্যুর সংবাদ দাখিল করেছেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুরুল হাকিম  জানায়,  অপমৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা  করা হয়েছে  । ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। লাশ পোস্টমর্টান করার জন্য নোয়াখালী জেনারেটর হাসপাতাল প্রেরণ করা হবে। 

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Преступление নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 60 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Преступление দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 49 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Преступление দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 87 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Преступление সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 66 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর Преступление ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 30 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Преступление শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 77 Views চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ Преступление চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ 45 Views