গণঅধিকার ছেড়ে বিএনপিতে রাশেদ খাঁন, ঝিনাইদহ-৪ আসনে লড়বেন ‘ধানের শীষ’… | আই নিউজ বিডি

গণঅধিকার ছেড়ে বিএনপিতে রাশেদ খাঁন, ঝিনাইদহ-৪ আসনে লড়বেন ‘ধানের শীষ’ প্রতীকে..

Abdullah Al Mamun avatar   
Abdullah Al Mamun
গণঅধিকার ছেড়ে বিএনপিতে রাশেদ খাঁন, ঝিনাইদহ-৪ আসনে লড়বেন ‘ধানের শীষ’ প্রতীকে..
গণঅধিকার ছেড়ে বিএনপিতে রাশেদ খাঁন, ঝিনাইদহ-৪ আসনে লড়বেন ‘ধানের শীষ’ প্রতীকে..
ছবি: সংগৃহীত
ঝিনাইদহ-৪ আসনে বিজয়ের সম্ভাবনা নিশ্চিত করতেই রাশেদকে দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।..

আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠে নতুন মেরুকরণ। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন তার নিজ দল ত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিচ্ছেন। মূলত ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনে জয়লাভের কৌশল হিসেবেই তিনি ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে লড়ার এই সিদ্ধান্ত নিয়েছেন।

ভোটের কৌশলে দলবদল শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি একটি কৌশলগত সিদ্ধান্ত। ঝিনাইদহ-৪ আসনে বিজয়ের সম্ভাবনা নিশ্চিত করতেই রাশেদকে দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

নুরুল হক নুর বলেন, ‘‘রাশেদ খান ঝিনাইদহ-৪ থেকে নির্বাচন করছে। সেখানে নির্বাচনে জয়লাভের কৌশলের জন্য আমরা তাকে দল থেকে অনুমতি দিয়েছি। সে ধানের শীষে নির্বাচন করবে’’।

শীঘ্রই আসছে নতুন সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বিএনপিতে যোগ দেওয়ায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদটি শূন্য হতে যাচ্ছে। এ বিষয়ে নুরুল হক নুর জানান, রাশেদ খাঁন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন এবং খুব শিগগিরই দলে একজন নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়োগ দেওয়া হবে।

দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, নির্বাহী পরিষদ এবং উচ্চতর পরিষদের বৈঠকের মাধ্যমেই পরবর্তী সাধারণ সম্পাদক কে হবেন, তা নির্ধারণ করা হবে।

জোটগত রাজনীতির সমীকরণে রাশেদ খাঁনের এই দলবদল এবং ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত ঝিনাইদহ-৪ আসনের নির্বাচনী লড়াইয়ে বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

Hiçbir yorum bulunamadı


News Card Generator