তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে জাতীয় পার্টির স্বাগত বার্তা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে জাতীয় পার্টির স্বাগত বার্তা..

সালাউদ্দীন মুন্না avatar   
সালাউদ্দীন মুন্না
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে জাতীয় পার্টির স্বাগত বার্তা..
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে জাতীয় পার্টির স্বাগত বার্তা..
ছবি: সংগৃহীত
****

তারেক রহমানের প্রত্যাবর্তনে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনে ইতিবাচক পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে। বলে জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ  ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশে প্রত্যাবর্তন করায় স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (NDF)-এর চেয়ারম্যান  আনিসুল ইসলাম মাহমুদ এবং জাতীয় পার্টির মহাসচিব ও ফ্রন্টের মুখপাত্র  এবি এম  রুহুল আমিন হাওলাদার।

বৃহস্পতিবার বিকেলে  জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে তারেক রহমানকে স্বাগত জানিয়ে বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে যে গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করে আসছে, বিশেষত ২৪ এর গণআকাঙ্ক্ষা-তা বাস্তবায়নের জন্য সকল গণতান্ত্রিক শক্তির সম্মিলিত চেষ্টা ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন অন্তর্ভুক্তিমূলক (inclusive), অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পথে একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে এবং তিনি জনগণের ন্যায্য আকাঙ্ক্ষা পূরণে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখবেন।

নেতৃবৃন্দ আরও বলেন,জাতীয় স্বার্থে সকল রাজনৈতিক দলের মধ্যে সংযম, ধৈর্য্য,পারস্পরিক শ্রদ্ধা ও সংলাপের মাধ্যমে একটি স্থিতিশীল, গণতান্ত্রিক ও জনগণের আস্থাভাজন রাজনৈতিক পরিবেশ গড়ে তোলাই আজ সময়ের দাবি।

Walang nakitang komento


News Card Generator