বরগুনার আমতলীতে যুবকের আত্মহত্যা,মামলা দায়ের | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনার আমতলীতে যুবকের আত্মহত্যা,মামলা দায়ের

জেলা প্রতিনিধি,বরগুনা।।  
Eidok-এ শেয়ার
বরগুনার আমতলীতে যুবকের আত্মহত্যা,মামলা দায়ের
ছবি: সংগৃহীত
বরগুনার আমতলী পৌরসভার ৩নং ওয়ার্ডের খোন্তাকাটা বাইতুল আমান জামে মসজিদ সলগ্ন এলাকায় তহসিন মোল্লার বাসার ভাড়াটিয়া মো.লিমন (২১) নামের এক যুবক বুধবার রাতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। 
জানাগেছে, তহসিন মোল্লার বাসায় মোর্শেদা বেগম নামের এক নারী তার ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন।বুধবার সকাল থেকে মার্শেদা বাসায় ছিলেন না।রাত ১১ টার দিকে মোর্শেদা বাসায় এসে দেখে ঘরের দরজা জানালা বন্ধ। অনেকক্ষন ডাকা ডাকির পর ঘরের দরজা না খোলায় পাশের রুমের টিনের বেড়া ভেঙ্গে দেখতে পান লিমন( ২১)  ঘরের  চালের আড়ার সাথে ঝুলে রয়েছে।
মোর্শেদার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে লিমনকে আড়ার সাথে ঝুলতে দেখে আমতলী থানা পুলিশে খবর দিলে থানা পুলিশ রাত ১২ দিকে লাশ উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসেন। 
আমতলী থানার এস আই কমল চন্দ্র দে জানান, লাশ উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসা হয়েছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ মো.জাহাঙ্গির হোসেন বলেন বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। এঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। 
 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন জেলার খবর সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন 13 ভিউ জলবায়ু বিপর্যয়ের দায় উন্নত বিশ্বের, ক্ষতিপূরণ দিতে হবে উপকূলবাসীকে: সাতক্ষীরায় তরুণদের প্রতিবাদ জেলার খবর জলবায়ু বিপর্যয়ের দায় উন্নত বিশ্বের, ক্ষতিপূরণ দিতে হবে উপকূলবাসীকে: সাতক্ষীরায় তরুণদের প্রতিবাদ 8 ভিউ গ্রামীণ সড়কে ট্রাক্টরের দৌরাত্ম্য: জননিরাপত্তা ও আইনি তদারকির তীব্র সংকট জেলার খবর গ্রামীণ সড়কে ট্রাক্টরের দৌরাত্ম্য: জননিরাপত্তা ও আইনি তদারকির তীব্র সংকট 12 ভিউ ছোট ভাইকে শিকল পড়িয়ে আটকে রাখার অভিযোগ বড় দুই ভাইয়ের বিরুদ্ধে, থানায় মীমাংসা জেলার খবর ছোট ভাইকে শিকল পড়িয়ে আটকে রাখার অভিযোগ বড় দুই ভাইয়ের বিরুদ্ধে, থানায় মীমাংসা 9 ভিউ ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার কঠোর বার্তা জেলা প্রশাসকের জেলার খবর ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার কঠোর বার্তা জেলা প্রশাসকের 21 ভিউ পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা জেলার খবর পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা 22 ভিউ ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি জেলার খবর ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 72 ভিউ