বরগুনার আমতলীতে সরকারী পরিত্যাক্ত ভবন ভেঙ্গে ইট চুরির সময় ট্রলিসহ ৪… | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনার আমতলীতে সরকারী পরিত্যাক্ত ভবন ভেঙ্গে ইট চুরির সময় ট্রলিসহ ৪ জন আটক

জেলা প্রতিনিধি,বরগুনা।। 
Eidok-এ শেয়ার
বরগুনার আমতলীতে সরকারী পরিত্যাক্ত ভবন ভেঙ্গে ইট চুরির সময় ট্রলিসহ ৪ জন আটক
ছবি: সংগৃহীত
আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ভবনের সামনে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের একটি পরিত্যাক্ত ভবন ভেঙ্গে ইট চুরির সময় ট্রলিসহ  ৪জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে এঘটনা ঘটে। আটক ৪জনকে আদালতে সোপর্দ করলের  জুয়েল নামে ১জনকে ১৫ দিনের কারাদন্ডের আদেশ দিয়ে জেল হাজতে পাঠান।
আমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবনের সামনে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের একটি পরিত্যাক্ত ভবন রয়েছে। ওই ভবন ভেঙ্গে ইট চুরি করে নিয়ে যাচ্ছিল সজিব (২৮), মো. বশির (২৫), মো. দেলোয়ার হোসেন (৩০) ও মো. জুয়েল মৃধা (৩১) নামে চার জন মিলে ভবন ভেঙ্গে ট্রলি বোঝাই করে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ইট বোঝাই ট্রলিসহ ৪জনকে আটক করে আদালতে সোপর্দ করে। আদালতের বিজ্ঞ বিচারক ইফতি হাসান ইমরান শুনানি শেষে মো. জুয়েলকে ১৫ দিনের কারাদন্ডের আদেশ দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন এবং অন্যদের জামিনে মুক্তি দেওয়া হয়।  
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশ আমতলী উপজেলায় কর্মরত সহকারী প্রকৌশলী মো. মোহাইমিনুল ইসলাম বলেন, এঘটনায় আদালতে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ভবন ভেঙ্গে ইট চুরির সময় ট্রলিসহ চারজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, এবিষয়ে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন জেলার খবর সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন 13 ভিউ জলবায়ু বিপর্যয়ের দায় উন্নত বিশ্বের, ক্ষতিপূরণ দিতে হবে উপকূলবাসীকে: সাতক্ষীরায় তরুণদের প্রতিবাদ জেলার খবর জলবায়ু বিপর্যয়ের দায় উন্নত বিশ্বের, ক্ষতিপূরণ দিতে হবে উপকূলবাসীকে: সাতক্ষীরায় তরুণদের প্রতিবাদ 8 ভিউ গ্রামীণ সড়কে ট্রাক্টরের দৌরাত্ম্য: জননিরাপত্তা ও আইনি তদারকির তীব্র সংকট জেলার খবর গ্রামীণ সড়কে ট্রাক্টরের দৌরাত্ম্য: জননিরাপত্তা ও আইনি তদারকির তীব্র সংকট 12 ভিউ ছোট ভাইকে শিকল পড়িয়ে আটকে রাখার অভিযোগ বড় দুই ভাইয়ের বিরুদ্ধে, থানায় মীমাংসা জেলার খবর ছোট ভাইকে শিকল পড়িয়ে আটকে রাখার অভিযোগ বড় দুই ভাইয়ের বিরুদ্ধে, থানায় মীমাংসা 9 ভিউ ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার কঠোর বার্তা জেলা প্রশাসকের জেলার খবর ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার কঠোর বার্তা জেলা প্রশাসকের 21 ভিউ পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা জেলার খবর পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা 22 ভিউ ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি জেলার খবর ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 72 ভিউ