পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার | আই নিউজ বিডি

পিরোজপুর

পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার

পিরোজপুর জেলা ছাত্রদলের কমিটির ওপর
Eidok-এ শেয়ার
পিরোজপুর জেলা ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার
ছবি: সংগৃহীত

‎স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়ার আদেশ দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এ সিদ্ধান্ত আজ ( বুধবার)  অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, পিরোজপুর জেলা শাখা ছাত্রদলের ঘোষিত কমিটির কার্যক্রম গত ৩ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে স্থগিত ঘোষণা করা হয়েছিল। তবে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে উক্ত ইউনিটের কার্যক্রমের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।

গত ৩ সেপ্টেম্বরে পিরোজপুরে শিল্পকলা অডিটোরিয়ামে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের জেলা কমিটির কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় কমিটি। তবে জেলা ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়ে এ ঘটনা তাদের কোন সম্পৃক্ততা ছিল না। তবে দলের হাইকমান্ডের সিদ্ধান্ত নিয়ে তাদের কোন অভিযোগ নেই এবং দলের সিদ্ধান্ত তারা মেনে নিয়ে অপেক্ষা করবেন। এরপর প্রায় ৩ মাস পরে  জেলা কমিটি উপর থেকে সাংগঠনিক কার্যক্রমের স্থগিতাদেশ তুলে নেওয়া হয়।

‎এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার ও সাধারণ সম্পাদক মাহামুদ হাসান শাহীন জানান, সব অবস্থায়  দলের সব সিদ্ধান্ত মেনেই রাজনীতি করেছি। আগামীদিনেও দলের সিদ্ধান্ত মেনে সংগঠন পরিচালনা করবো। তবে আমার কেন্দ্রীয় ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়ার জন্য।

Comments 0

No comments found

Related News Articles

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Politics নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 45 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের Politics পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 34 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন Politics টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 48 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা Politics গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 52 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল Politics গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 79 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর Politics গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 58 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় Politics জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 91 Views