নওগাঁ-৩ আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন-ফজলে হুদা বাবুল | আই নিউজ বিডি

নওগাঁ

নওগাঁ-৩ আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন-ফজলে হুদা বাবুল

বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর স্বাক্ষরিত এক দলীয় বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়..
Eidok-এ শেয়ার
নওগাঁ-৩ আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন-ফজলে হুদা বাবুল
ছবি: সংগৃহীত


জাতীয় সংসদের ৪৮ নম্বর আসন নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) থেকে জাতীয়তাবাদী দল বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।


বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর স্বাক্ষরিত এক দলীয় বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই আসনটির সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এবং দলীয় নেতা–কর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।


দলীয় সূত্রে জানা যায়, ফজলে হুদা বাবুল পেশাগত জীবনে একটি প্রাইভেট কোম্পানির উচ্চপর্যায়ের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাফল্যের শীর্ষে অবস্থান করলেও জনগণের সেবা করার প্রত্যয় থেকে তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। রাজনৈতিক জীবনে তিনি বহু বাধা, মামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হলেও আদর্শচ্যুত হননি।
স্থানীয়দের মতে, শৈশবকাল থেকেই তিনি নানামুখী জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, যা এলাকায় ব্যাপকভাবে পরিচিত। শিক্ষাজীবনেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন এবং বিটিভির একাধিকবারের শ্রেষ্ঠ বিতর্কিক হিসেবে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি জসীম উদ্দীন হল ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন এবং বিটিভির আজীবন সম্মাননা প্রাপ্ত বিতর্কিক হিসেবেও স্বীকৃত।


নওগাঁ-৩ আসনের ভোটারদের একটি বড় অংশ মনে করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির জন্য ফজলে হুদা বাবুলই সবচেয়ে শক্তিশালী ও গ্রহণযোগ্য প্রার্থী। তাদের প্রত্যাশা, তার নেতৃত্বেই এ আসনে বিএনপি উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে বিজয় অর্জন করতে সক্ষম হবে।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ anders নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 70 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল anders সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 104 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় anders সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন anders শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন anders গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন anders ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন anders সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 110 Views