নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ১৫ কোটি টাকার দুষ্প্রাপ্য কষ্টি… | আই নিউজ বিডি

নওগাঁ

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ১৫ কোটি টাকার দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

(১৪ বিজিবি) এর অভিযানে প্রায় ১৫ কোটি টাকা মূল্যমানের একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে।..
Eidok-এ শেয়ার
নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ১৫ কোটি টাকার দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
ছবি: সংগৃহীত

নওগাঁ সীমান্তে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অভিযানে প্রায় ১৫ কোটি টাকা মূল্যমানের একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা যায়, ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার শিমুলতলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই উদ্ধার অভিযান পরিচালিত হয়। সীমান্ত পিলার ২৫৯ এমপি থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নলপুকুর বুড়োল দিঘী এলাকায় স্থানীয় লোকজন দিঘী খননকালে একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি দেখতে পান।
ঘটনাটি নিজস্ব গোয়েন্দা সূত্রে অবগত হওয়ার সঙ্গে সঙ্গে শিমুলতলী বিওপি কমান্ডার সুবেদার মোঃ তহুরুল ইসলাম এর নেতৃত্বে ৬ সদস্যবিশিষ্ট একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সহযোগিতায় দিঘী থেকে মূর্তিটি উদ্ধার করে। উদ্ধারকৃত মূর্তিটির ওজন আনুমানিক ২৭.৫৮০ কেজি।
পরবর্তীতে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি এর দিকনির্দেশনায় অভিজ্ঞ স্বর্ণকার দ্বারা নাইট্রিক এসিড ও স্বর্ণ পরীক্ষার মাধ্যমে মূর্তিটির মান যাচাই করা হয়। পরীক্ষায় এটি অত্যন্ত উচ্চমানের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের তৈরি বলে নিশ্চিত হওয়া যায়। পাশাপাশি জুয়েলারি সমিতির অভিজ্ঞ কর্মকারদের মতে, উদ্ধারকৃত মূর্তিটির বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকারও বেশি।
নওগাঁ ও জয়পুরহাট জেলার সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার রোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল ধরনের অপরাধ দমনে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Andere নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 70 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Andere সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 104 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Andere সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Andere শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Andere গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Andere ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Andere সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 110 Views