নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র সংগ্রহ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র সংগ্রহ..

Md MR Uzzal avatar   
Md MR Uzzal
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র সংগ্রহ..
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র সংগ্রহ..
ছবি: সংগৃহীত
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র সংগ্রহ


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা প্রতীক) আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে পূর্বধলা আসনের পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থী মুফতী নুরুল ইসলাম হাকিমী হাফিজাহুল্লাহর নেতৃত্বে দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আলমগীর হোসেন মিসবাহ, যুব আন্দোলন নেত্রকোনা জেলা শাখার সভাপতি মুফতি ওমর ফারুক ওফা, ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আমিনুল হক লিমন, বাংলাদেশ মুজাহিদ কমিটি পূর্বধলা উপজেলা শাখার সদর মুফতী শাফায়েত উল্লাহ হাকিমী, যুব আন্দোলন পূর্বধলা উপজেলা শাখার সভাপতি মাওলানা মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সাইফুর রহমান সা’দী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার সভাপতি আরিয়ান আহমেদ ফাহিমসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রার্থী মুফতী নুরুল ইসলাম হাকিমী হাফিজাহুল্লাহ বলেন,
“আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পূর্বধলার জনগণের ন্যায়ভিত্তিক অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ইসলামী মূল্যবোধের আলোকে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। ইনশাআল্লাহ, পূর্বধলার জনগণ হাতপাখা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ রায় প্রদান করবে।”
তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল পর্যায়ের নেতাকর্মীরা সর্বাত্মকভাবে দায়িত্ব পালন করবে।

Nessun commento trovato


News Card Generator