রাণীশংকৈল উপজেলা প্রেস ক্লাব–০১ এর দ্বিবার্ষিক নির্বাচনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রাণীশংকৈল উপজেলা প্রেস ক্লাব–০১ এর দ্বিবার্ষিক নির্বাচনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা..

হাসিনুজ্জামান মিন্টু,, avatar   
হাসিনুজ্জামান মিন্টু,,
রাণীশংকৈল উপজেলা প্রেস ক্লাব–০১ এর দ্বিবার্ষিক নির্বাচনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা..
রাণীশংকৈল উপজেলা প্রেস ক্লাব–০১ এর দ্বিবার্ষিক নির্বাচনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা..
ছবি: সংগৃহীত
রাণীশংকৈল উপজেলা প্রেস ক্লাব–০১ এর দ্বিবার্ষিক নির্বাচনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঠাকুরগাঁও প্রতিনিধি :
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সাংবাদিকদের সংগঠন রাণীশং..

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সাংবাদিকদের সংগঠন রাণীশংকৈল উপজেলা প্রেস ক্লাব–০১ এর দ্বিবার্ষিক নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রাণীশংকৈল আব্দুল মজিদ চেয়ারম্যান মার্কেটে আয়োজিত এই নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. নবাব আলী (দৈনিক বাংলাদেশের চিত্র) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খায়রুল ইসলাম (দৈনিক আজকের খবর)।

 

নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অতুল বসাক ও মাসুদ চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসিনুজ্জামান মিন্টু। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সাখাওয়াত হোসেন লিটন। এছাড়া প্রচার সম্পাদক হিসেবে তাহের হোসেন, দপ্তর সম্পাদক হিসেবে মাহাবুব আলম এবং আব্দুল অজিত দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

 

কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্য পদে নির্বাচিতদের মধ্যে রয়েছেন মুক্তারুল ইসলাম মুক্তার, মানিক, এন্তাজুল ইসলামসহ অন্যান্যরা।

 

উল্লেখ্য, গত ২১ নভেম্বর ২০২৪ তারিখে ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে প্রেস ক্লাব–০১ এর কার্যক্রম শুরু হয়। আহ্বায়ক ছিলেন খায়রুল ইসলাম এবং সদস্য সচিব ছিলেন হাসিনুজ্জামান মিন্টু। পরবর্তীতে গণতান্ত্রিক ও স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

 

নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত ঠাকুরগাঁও–৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাহিদুর রহমান জাহিদ, গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মামুনুর রশিদ মামুন, পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহজাহান আলী, সাবেক পৌর মেয়র মুখলেসুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদুর নবী পান্না, জিয়া পরিষদের পৌর সভাপতি শরীফ উদ্দিন মাস্টার, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম রসুলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তারুল ইসলাম মুক্তার।

Nenhum comentário encontrado


News Card Generator