কালাইয়ে হানিফ বাসের ধাক্কায় বৃদ্ধা সাইকেল চালকের মৃত্যু.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালাইয়ে হানিফ বাসের ধাক্কায় বৃদ্ধা সাইকেল চালকের মৃত্যু..

Md. Sajibul Islam Pavel avatar   
Md. Sajibul Islam Pavel
কালাইয়ে হানিফ বাসের ধাক্কায় বৃদ্ধা সাইকেল চালকের মৃত্যু..
কালাইয়ে হানিফ বাসের ধাক্কায় বৃদ্ধা সাইকেল চালকের মৃত্যু..
ছবি: সংগৃহীত
****

কালাইয়ে হানিফ বাসের ধাক্কায় বৃদ্ধা সাইকেল চালকের মৃত্যু

সজিবুল ইসলাম পাভেল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের কালাইয়ে ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় ধনেশ্বর মহন্ত (৭০) নামে এক সাইকেল চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ধনেশ্বর মহন্ত
পুনটে চাল বিক্রি করে আসার পথে শিমুলতলী  এলাকায় পৌঁছালা বিপরীত দিক থেকে হানিফ পরিবহনের বাস দ্রুতগতিতে আসার সময় সামনে থাকা সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাইকেল চালকের নাম ধনেশ্বর মহন্ত
(৭০)। পেশায় একজন ভিক্ষুক ছিলেন। তিনি কালাই পৌরসভার আওড়া গ্রামের মৃত শ্রী ভবনের ছেলে।

এ বিষয়ে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত এলাকায় উত্তেজিত জনতা হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসটি আটক করে। খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হানিফ পরিবহনের বাসটি থানা হেফাজতে নেয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Không có bình luận nào được tìm thấy


News Card Generator