প্রেসক্লাব রামপাল এর আহবায়ক কমিটি গঠন আহবায়ক মোতাহার, সদস্য সচিব মেহেদী.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

প্রেসক্লাব রামপাল এর আহবায়ক কমিটি গঠন আহবায়ক মোতাহার, সদস্য সচিব মেহেদী..

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
প্রেসক্লাব রামপাল এর আহবায়ক কমিটি গঠন আহবায়ক মোতাহার, সদস্য সচিব মেহেদী..
প্রেসক্লাব রামপাল এর আহবায়ক কমিটি গঠন আহবায়ক মোতাহার, সদস্য সচিব মেহেদী..
ছবি: সংগৃহীত
****

বাগেরহাট প্রতিনিধি

প্রেসক্লাব রামপাল এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় জরুরী বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক এ আহবায়ক কমিটি গঠন করা হয়। প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা'র সভাপতিত্বে ক্লাবের কার্যনির্বাহী কমিটির সকলের সর্বসম্মতিতে ক্লাবের কমিটি ভেঙ্গে দিয়ে আহবায়ক কমিটি গঠন কারা হয়। নব গঠিত আহবায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সর্বসম্মতভাবে ক্লাবের সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক কে আহবায়ক ও ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান কে সদস্য সচিব করে এবং ক্লাবের সহসভাপতি এ, এইচ নান্টুকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অপর ২ সদস্য হলেন ক্লাবের সদস্য মো. রেজাউল ইসলাম ও কবির আকবর পিন্টু। এ সময় উপস্থিত ছিলেন, ক্লাবের দপ্তর সম্পাদক মোল্লা হাফিজুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লায়লা সুলতানা, নির্বাহী সদস্য মুর্শিদা পারভিন, সাধারণ সদস্য হারুন শেখ, তুহিন মোল্লা, আব্দুল্লাহ শেখ ও পবিত্র মন্ডল।

Hiçbir yorum bulunamadı


News Card Generator