স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বড় রদবদল: জাহাঙ্গীরের স্থলে আসছেন ড. খলিলুর, পুলিশেও ব্যাপক পরিবর্তনের সিদ্ধান্ত

তার স্থলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন প্রধান উপদেষ্টার বর্তমান নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ড. খলিলুর রহমান।..
Поделиться в Eidok
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বড় রদবদল: জাহাঙ্গীরের স্থলে আসছেন ড. খলিলুর, পুলিশেও ব্যাপক পরিবর্তনের সিদ্ধান্ত
Фото: из открытых источников

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের জেরে সৃষ্ট ক্ষোভ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগের মুখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তন আনা হচ্ছে। আজ সোমবারই এই রদবদল কার্যকর হতে পারে বলে সরকারের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ে পরিবর্তন সূত্র জানায়, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তবে তিনি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। তার স্থলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন প্রধান উপদেষ্টার বর্তমান নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ড. খলিলুর রহমান।

অব্যাহতি ও আলটিমেটাম হাদি হত্যার পর ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন মহল থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। এরই ধারাবাহিকতায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (পুলিশের সাবেক আইজিপি) খোদা বখশ চৌধুরীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে বলে জোর আলোচনা চলছে। ইনকিলাব মঞ্চের আলটিমেটাম এবং দাবির মুখেই সরকার এই কঠোর সিদ্ধান্ত নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ প্রশাসনে বড় ধাক্কা শুধু মন্ত্রণালয় নয়, ঢেলে সাজানো হচ্ছে পুলিশ প্রশাসনও। আসন্ন নির্বাচন পরিস্থিতি এবং দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে সামনে রেখে পুলিশের শীর্ষ পদগুলোতে আজই বড় ধরনের রদবদল আনা হচ্ছে। উচ্চ পর্যায়ের এই রদবদলের সরকারি প্রজ্ঞাপন আজ যেকোনো সময় জারি হতে পারে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প Другой ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 85 Views বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন Другой বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 130 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Другой নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 127 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Другой নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 166 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Другой সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 176 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Другой সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 161 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Другой শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 127 Views