বাগেরহাটের চুলকাটিতে জাগরণী চক্রের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বাগেরহাটের চুলকাটিতে জাগরণী চক্রের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ..

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
বাগেরহাটের চুলকাটিতে জাগরণী চক্রের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ..
বাগেরহাটের চুলকাটিতে জাগরণী চক্রের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ..
ছবি: সংগৃহীত
****

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চুলকাটিতে জাগরণী চক্র, কাটাখালী শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে শাখা ব্যবস্থাপক আ: রশিদ খানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চুলকাটি প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি জিএম মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা জোনাল অফিসের ব্যবস্থাপক নিজাম উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক অমিত কর বিলাশ,  বাগেরহাট জেলা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অনুষ্ঠানে ৬০ জন দরিদ্র ও অসহায় স্থানীয় সদস্যদের কম্বল বিতরণ করা হয়। প্রচন্ড শীতের কষ্ট লাঘবে এ কম্বল বিতরণ করা হয়। জাগরণী চক্রের কার্যক্রম, সেবা ও মানবিক  বিষয়গুলিতে সদস্যগণ সন্তোষ প্রকাশ করেন।

Hiçbir yorum bulunamadı


News Card Generator