বিজয়ের মাস উপলক্ষে আউশনারায় ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত..
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ইসমাইল হোসেন
মহান বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের চুনিয়া মধ্যপাড়ায় খেলাধুলা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২২ ডিসেম্বর ২০২৫ ইং, সোমবার দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন হোসাইন মোঃ সজীব তালুকদার (আপেল), বিশিষ্ট সমাজসেবক ও সিঙ্গাপুর প্রবাসী অনলাইন থেকে) বিশেষ অতিথি হিসেবে অংশ নেন জনাব মোঃ জসিম উদ্দিন, সদস্য—উপদেষ্টা পরিষদ, আউশনারা ইয়ং স্টার সোসাইটি।
অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যার আয়োজক ছিলেন মোঃ কারুক আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, বিজয়ের মাস আমাদের গৌরবের প্রতীক—এই চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল আউশনারা ইয়ং স্টার সোসাইটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি। অনুষ্ঠান শেষে শুভেচ্ছান্তে বক্তব্য রাখেন মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক, আউশনারা ইয়ং স্টার সোসাইটি।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ সমাজ ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।