গণমাধ্যমে হামলা ও অস্থিতিশীলতা: ‘ভিসা বন্ধের ঝুঁকিতে বাংলাদেশ, পিছু… | আই নিউজ বিডি

গণমাধ্যমে হামলা ও অস্থিতিশীলতা: ‘ভিসা বন্ধের ঝুঁকিতে বাংলাদেশ, পিছু হটছে পশ্চিমা বিশ্ব’—ডা. তুষারের সতর্কতা..

Abdullah Al Mamun avatar   
Abdullah Al Mamun
গণমাধ্যমে হামলা ও অস্থিতিশীলতা: ‘ভিসা বন্ধের ঝুঁকিতে বাংলাদেশ, পিছু হটছে পশ্চিমা বিশ্ব’—ডা. তুষারের সতর্কতা..
গণমাধ্যমে হামলা ও অস্থিতিশীলতা: ‘ভিসা বন্ধের ঝুঁকিতে বাংলাদেশ, পিছু হটছে পশ্চিমা বিশ্ব’—ডা. তুষারের সতর্কতা..
ছবি: সংগৃহীত
তিনি প্রশ্ন তোলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা বা তথ্য উপদেষ্টারা কেন এখনো প্রকাশ্যে এসে পরিস্থিতির ব্যাখ্যা দিচ্ছেন না?..

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের মতো শীর্ষস্থানীয় গণমাধ্যমে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা কেবল দুটি প্রতিষ্ঠানের ক্ষতি নয়, বরং এটি বহির্বিশ্বে বাংলাদেশের জন্য এক ভয়াবহ অশনিসংকেত। এই অরাজকতার চরম মাশুল গুনতে হতে পারে দেশের সাধারণ শিক্ষার্থী, ব্যবসায়ী এবং অর্থনীতিকে। ব্রিটেনের একাধিক বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা দেশের ভাবমূর্তির জন্য এক বড় ধাক্কা।

রোববার (২১ ডিসেম্বর) প্রথম আলোর নিয়মিত আয়োজন ‘বার্তাকক্ষ’-এ অতিথি হিসেবে যোগ দিয়ে এসব আশঙ্কার কথা তুলে ধরেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক ডা. আব্দুন নূর তুষার।

‘স্বৈরাচার পালিয়েছে, কিন্তু ফ্যাসিজম যায়নি’ ডা. তুষার বলেন, ‘‘আমরা ভেবেছিলাম ফ্যাসিজম চলে গেছে, কিন্তু ফ্যাসিস্ট আচরণ আসলে যায়নি। যুক্তির বিপরীতে যুক্তি না দিয়ে যখন শক্তি প্রয়োগ করা হয়, তখন সেটাই ফ্যাসিজম।’’ তার মতে, গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা মানেই হলো মানুষের প্রতিবাদের ভাষা কেড়ে নেওয়া। যারা এই হামলা করছে, তারা মূলত চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনাকেই ধ্বংস করতে চাইছে।

ভিসা ও বাণিজ্যে বড় বিপর্যয়ের শঙ্কা দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি আন্তর্জাতিক পরিমণ্ডলে কী বার্তা দিচ্ছে—এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ডা. তুষার। তিনি জানান, ব্রিটেনের একাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয় (যেমন: ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটি) বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা না দেওয়ার ঘোষণা দিয়েছে। তিনি সতর্ক করে বলেন, ‘‘যে দেশের মানুষ নিরাপদ নয়, সেখানে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বা পশ্চিমা বিশ্ব কেন বিনিয়োগ করবে? উল্টো তারা বাণিজ্যিক সুবিধা (জিএসপি) প্রত্যাহার করে নিতে পারে। এতে পোশাক খাতসহ পুরো অর্থনীতি ধসে পড়ার শঙ্কা রয়েছে।’’

তার মতে, ভিসা প্রক্রিয়া এখন আরও জটিল হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যখন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার ‘রেড ফ্ল্যাগ’ দেখাবে, তখন সাধারণ মেধাবী শিক্ষার্থীদেরও ভিসা রিফিউজ হওয়ার ঝুঁকি বাড়বে।

সরকারের ‘ওয়াদার বরখেলাপ’ অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করে ডা. তুষার বলেন, ‘‘মানুষের জানমাল রক্ষা করা সরকারের শপথের অংশ। সরকার যদি তা নিশ্চিত করতে না পারে, তবে তা ওয়াদার বরখেলাপ।’’ তিনি প্রশ্ন তোলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা বা তথ্য উপদেষ্টারা কেন এখনো প্রকাশ্যে এসে পরিস্থিতির ব্যাখ্যা দিচ্ছেন না? ধর্ম উপদেষ্টা কেন হামলার বিষয়ে কথা বলবেন? যার যা দায়িত্ব, তাকে সেই দায়িত্ব নিয়ে জনগণের সামনে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর আঘাত ও নির্বাচনের ভবিষ্যৎ ডা. তুষার উল্লেখ করেন, শুধু পত্রিকা নয়, উদীচী ও ছায়ানটের মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপরও হামলা হচ্ছে। গান, কবিতা ও নাটকের মাধ্যমে মানুষ যে প্রতিবাদ করত, সেই পথও বন্ধ করার চেষ্টা চলছে। তার মতে, নির্বাচনের আগে এই পরিস্থিতি তৈরি করা মূলত নির্বাচন বানচাল বা প্রশ্নবিদ্ধ করারই একটি কৌশল।

গণমাধ্যমে হামলা বা অরাজকতাকে ‘ডায়াবেটিক ফুড’ বা পচনশীল ক্ষতের সাথে তুলনা করে ডা. তুষার বলেন, ‘‘ছোট্ট ঘা থাকতেই চিকিৎসা করতে হয়, পচে গেলে পা কেটে ফেলা ছাড়া উপায় থাকে না। রাষ্ট্র আজ সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।’’

Hiçbir yorum bulunamadı


News Card Generator