জাতীয় নির্বাচনে ২ আসনে গণ অধিকার পরিষদের সঙ্গে সমঝোতা বিএনপির | আই নিউজ বিডি

জাতীয় নির্বাচনে ২ আসনে গণ অধিকার পরিষদের সঙ্গে সমঝোতা বিএনপির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও গণ অধিকার পরিষদের মধ্যে ২ আসনে সমঝোতা চূড়ান্ত হয়েছে। পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর এবং ঝিনাইদহ-২ আসনে রাশেদ খান ‘ট্রাক’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন।..
Eidok-এ শেয়ার
জাতীয় নির্বাচনে ২ আসনে গণ অধিকার পরিষদের সঙ্গে সমঝোতা বিএনপির
ছবি: সংগৃহীত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও গণ অধিকার পরিষদের মধ্যে দুইটি আসনে নির্বাচনী সমঝোতা চূড়ান্ত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই সমঝোতায় পৌঁছায় দল দুইটি।

বৈঠক সূত্রে জানা গেছে, সমঝোতার অংশ হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে এবং ঝিনাইদহ-২ আসনে দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খানকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেবে বিএনপি।

তবে নির্বাচনী আইন ও বিধি অনুযায়ী, গণ অধিকার পরিষদের প্রার্থীরা বিএনপির প্রতীকে নয়, নিজ দলের প্রতীক ‘ট্রাক’ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ক্ষেত্রে বিএনপি ওই দুই আসনে নিজেদের প্রার্থী না দিয়ে রাজনৈতিক সমর্থন প্রদান করবে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার বিরোধী আন্দোলনে যুগপৎ শরিকদের সঙ্গে বিএনপির এই আসনভিত্তিক সমঝোতা আসন্ন নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করছে। বিশেষ করে তরুণ নেতৃত্ব ও নতুন রাজনৈতিক শক্তিকে নির্বাচনী মাঠে জায়গা করে দেওয়ার ক্ষেত্রে এটি একটি কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।

এ বিষয়ে বিএনপি বা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে খুব শিগগিরই দলীয়ভাবে সমঝোতার বিষয়টি প্রকাশ করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Política নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 45 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের Política পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 34 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন Política টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 48 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা Política গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 52 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল Política গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 79 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর Política গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 58 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় Política জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 91 Views