জিগজ্যাগ কসরতে বাইক চালাতে গিয়ে ট্রাকচাপায় বগুড়া শেরপুরের কলেজছাত্র… | আই নিউজ বিডি

বগুড়া

জিগজ্যাগ কসরতে বাইক চালাতে গিয়ে ট্রাকচাপায় বগুড়া শেরপুরের কলেজছাত্র রুহান নিহত

বগুড়ায় জিগজ্যাগ কসরতে (এঁকেবেঁকে) বাইক চালাতে গিয়ে ট্রাকের চাকার নিচে পড়ে রুহান (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।..
Eidok-এ শেয়ার
জিগজ্যাগ কসরতে বাইক চালাতে গিয়ে ট্রাকচাপায় বগুড়া শেরপুরের কলেজছাত্র রুহান নিহত
ছবি: সংগৃহীত

রোববার (২১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় এ ঘটনা ঘটে৷

নিহত রুহান শেরপুর উপজেলার আসু নামের এক চা দোকানির ছেলে। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা মারুফ নামে অপর এক আরোহী। রুহান ও মারুফ দুজনই পল্লী উন্নয়ন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির বর্ষের ছাত্র ছিল।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, চালবোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। দুপুর ২টার দিকে জিগজ্যাগ প্যাটার্নে মোটরসাইকেল চালিয়ে একই দিকে যাচ্ছিলেন দুই যুবক। বি-ব্লক এলাকায় পৌঁছামাত্র মোটরসাইকেলটি ট্রাকের পিছনের চাকার নিচে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে মোটরসাইকেলে আগুন ধরে যায়। আগুনে ট্রাকের চাকা বিকট শব্দে ফেটে যায়। এতে ঘটনাস্থলেই রুহান মারা যায় ও মারুফ গুরুতর আহত হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন জানান, আহত যুবককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।

 

 

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ضلع کی خبریں সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 69 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ضلع کی خبریں অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 56 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ضلع کی خبریں মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 45 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ضلع کی خبریں ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ضلع کی خبریں ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 61 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 27 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 50 Views