রবিবার দুপুরে কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে কারিতাস বিরিশিরি অফিস চত্বরে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সর্বমোট ৫৫ জন প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তি অংশগ্রহণ করে৷
এ অনুষ্ঠানে প্রবীণরা নানা রকম ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং পাশাপাশি প্রতিবন্ধীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিবন্ধী ও প্রবীণ সমাজকল্যাণ ক্লাব এর সভাপতি নুরুল ইসলাম, সহ সভাপতি আব্দুল হাই, প্রতিবন্ধী যুব নারী ফোরামের সভাপতি ফাতেমা, সাধারণ সম্পাদক মেহেরুন্নসা, এসডিডিবি প্রকল্পের এ্যানিমেটর সারেন তজু ।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট