সিরাজগঞ্জে বরের জুতা লুকানো নিয়ে ভাঙল বিয়ে | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরাজগঞ্জে বরের জুতা লুকানো নিয়ে ভাঙল বিয়ে

Juwel Hossain avatar   
Juwel Hossain
সিরাজগঞ্জে বরের জুতা লুকানো নিয়ে ভাঙল বিয়ে
সিরাজগঞ্জে বরের জুতা লুকানো নিয়ে ভাঙল বিয়ে
ছবি: সংগৃহীত
****

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ কনেপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। বর জুতা লুকানোর ঘটনায় ৬০ জন বরযাত্রীসহ ২০০ অতিথির আয়োজন বিশৃঙ্খল হয়ে যায়।

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিয়ের অনুষ্ঠানে বরের জুতা লুকানোকে  কেন্দ্র করে ভেঙে গেছে বিয়ে। বরপক্ষ কনেপক্ষের বাড়ি-ঘরে হামলা ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গুলিয়াখালীর চরে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে কনেপক্ষের লোকজন বলেন, গুলিয়াখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুল প্রায় ৬০ জন বরযাত্রী নিয়ে গতকাল শুক্রবার বিয়ে করতে আসেন। এ সময় জুতা লুকানোকে কেন্দ্র করে বরপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে বিয়ে না করেই কনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় এবং মোবাইল, টাকা-পয়সা লুট করে নিয়ে চলে যায়। 

কনেপক্ষের আত্মীয় খাদিজা বেগম বলেন, ‘বরকে স্মার্টফোন ও দশ আনি সোনার চেন দিয়ে আমরা বরণ করে নেই। আমরা প্রায় ২০০ লোকের আয়োজন করেছি। এর মধ্যে পাঁচ মণ দুধের দই, এক লক্ষ টাকা দামের গরু এবং অনুষ্ঠানে দাওয়াতে আসা লোকজনের টাকা ওঠাসহ সবাইকে মেরে সব নিয়ে চলে যায় বর পক্ষের লোকজন।’

Ingen kommentarer fundet


News Card Generator