জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে ৪ দিন ব্যাপি আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া… | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে ৪ দিন ব্যাপি আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে ৪ দিন ব্যাপি আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
ছবি: সংগৃহীত
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে উদ্যোগে রোববার সকালে আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। 
প্রধান অতিথি হিসেবে কলেজের অধ্যক্ষ (এস), এএফডব্লিউসি, পিএসসি, বিএন  ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হক প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
 
কলেজের অধ্যক্ষ ক্যাডেটদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং অংশগ্রহণকারী সকল ক্যাডেটকে উৎসাহ প্রদান করেন।
 
এসময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ড. মো: সাইফুল আলম, এ্যাডজুটেন্ট মেজর মাহাজেবিন খান, মেডিক্যাল অফিসার মেজর নাজমিন আক্তার মৌ। 
 
৪ দিনব্যাপী এই প্রতিযোগিতায় কলেজের চারটি হাউসের ক্যাডেটরা মোট ২৫টি ইভেন্টে অংশগ্রহণ করছে। এছাড়াও কর্মকর্তা, অনুষদ সদস্য, কর্মচারী ও তাদের পরিবারবর্গের জন্য বিভিন্ন ক্রীড়া ইভেন্টের আয়োজন করা হয়েছে।
 
এই প্রতিযোগিতার মাধ্যমে ক্যাডেটদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতার মানসিকতা আরও দৃঢ় হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
 
আগামী ২৪ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানে মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া, বগুড়া সেনানিবাস, বগুড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানানো হয়।
 

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Distriktsnyheder মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 38 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Distriktsnyheder প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 44 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Distriktsnyheder মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 41 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Distriktsnyheder রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 38 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Distriktsnyheder খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 62 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Distriktsnyheder রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 49 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী Distriktsnyheder সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 51 Views