বাউফলে ‘ডেভিল হান্ট’ অভিযানে ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার | আই নিউজ বিডি

বাউফলে ‘ডেভিল হান্ট’ অভিযানে ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার..

Abdullah Al Mamun avatar   
Abdullah Al Mamun
বাউফলে ‘ডেভিল হান্ট’ অভিযানে ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার..
বাউফলে ‘ডেভিল হান্ট’ অভিযানে ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার..
ছবি: সংগৃহীত
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, বর্তমানে চলমান বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।..

পটুয়াখালীর বাউফল উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নেতার নাম এ টি এম কাওসার (৪০)। তিনি বাউফল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাউফল সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সদর ইউনিয়নের বুজরুক আলী সিকদার বাড়ির মাদ্রাসার সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় নিজ বাসভবন থেকে এ টি এম কাওসারকে আটক করা হয়। তিনি ওই এলাকার নূর হোসেনের ছেলে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, বর্তমানে চলমান বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আটকের পর তাকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator