শরণখোলায় আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনা,প্রাণ হারালেন পথচারী.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শরণখোলায় আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনা,প্রাণ হারালেন পথচারী..

Mahfuz Bappi Khan avatar   
Mahfuz Bappi Khan
শরণখোলায় আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনা,প্রাণ হারালেন পথচারী..
শরণখোলায় আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনা,প্রাণ হারালেন পথচারী..
ছবি: সংগৃহীত
বাগেরহাটের শরণখোলায় আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় বাদল মুন্সি (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।..

এসময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক জান্নাত আকন (২৫)। নিহত বাদল মুন্সি লাকুড়তলা-চালিতাবুনিয়া গ্রামের মজিদ মুন্সীর ছেলে। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার আঞ্চলিক মহাসড়কে লাকুড়তলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানাগেছে, বাদল মুন্সী জুমার নামাজ পড়ার উদ্দেশে দুপুর সোয়া একটার দিকে বাড়ি থেকে বের হন। মসজিদে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে চালক-পথচারী দুজনই গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শরণখোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদল মুন্সীকে মৃত ঘোষনা করেন। এছাড়া আহত চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চালক জান্নাত আকনের বাড়ি উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামে বলে জানা গেছে।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক ডা. আরিফ মোহাম্মদ জানান, বাদল মুন্সীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। চালকের অবস্থাও আশঙ্কাজনক। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেলে রেফার্ড করা হয়েছে।

শরণখোলা থানার ওসি মো. শামিনুল হক জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। ##

 

মাহফুজুর রহমান বাপ্পী

Không có bình luận nào được tìm thấy


News Card Generator