শরণখোলায় আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনা,প্রাণ হারালেন পথচারী | আই নিউজ বিডি

শরণখোলায় আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনা,প্রাণ হারালেন পথচারী

বাগেরহাটের শরণখোলায় আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় বাদল মুন্সি (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।..
Eidok-এ শেয়ার
শরণখোলায় আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনা,প্রাণ হারালেন পথচারী
ছবি: সংগৃহীত

এসময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক জান্নাত আকন (২৫)। নিহত বাদল মুন্সি লাকুড়তলা-চালিতাবুনিয়া গ্রামের মজিদ মুন্সীর ছেলে। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার আঞ্চলিক মহাসড়কে লাকুড়তলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানাগেছে, বাদল মুন্সী জুমার নামাজ পড়ার উদ্দেশে দুপুর সোয়া একটার দিকে বাড়ি থেকে বের হন। মসজিদে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে চালক-পথচারী দুজনই গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শরণখোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদল মুন্সীকে মৃত ঘোষনা করেন। এছাড়া আহত চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চালক জান্নাত আকনের বাড়ি উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামে বলে জানা গেছে।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক ডা. আরিফ মোহাম্মদ জানান, বাদল মুন্সীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। চালকের অবস্থাও আশঙ্কাজনক। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেলে রেফার্ড করা হয়েছে।

শরণখোলা থানার ওসি মো. শামিনুল হক জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। ##

 

মাহফুজুর রহমান বাপ্পী

コメント 0

コメントがありません

関連記事

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 地区ニュース খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 50 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 地区ニュース ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 35 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 地区ニュース ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 38 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 地区ニュース সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 38 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 地区ニュース চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 71 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 地区ニュース চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 38 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 地区ニュース চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 66 Views