বরিশালের বানারীপাড়ায় মো. ছাব্বির আহমেদ সুমন হাওলাদার কে সভাপতি, মো. মিজানুর রহমান মিজান কে সাধারণ সম্পাদক ঘোষনা করে যুবদলের আংশিক কমিটি ঘোষনা।
বরিশাল দক্ষিণ জেলা যুবদলের আওতাধীন বানারীপাড়া উপজেলা যুবদলের বিদ্যমান কমিটির বিলুপ্তি এবং নতুন কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত কমিটির সভাপতি মো. ছাব্বির আহমেদ সুমন, সিনিয়র সহ-সভাপতি মো. সোহরাব হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুর রহমান লিটন। এবং আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে উপজেলা যুবদলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মিনহাজুল ইসলাম ভূইয়া, সহ দপ্তর সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
বানারীপাড়ায় যুবদলের সভাপতি সুমন, সাধারন সম্পাদক মিজান | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
বানারীপাড়ায় যুবদলের সভাপতি সুমন, সাধারন সম্পাদক মিজান
ছবি: সংগৃহীত
Tidak ada komentar yang ditemukan