ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে জয়পুরহাটে বিক্ষোভ… | আই নিউজ বিডি

জয়পুরহাট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল

****
Eidok-এ শেয়ার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এর মৃত্যুতে জয়পুরহাটে কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠনের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ চত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ কর্মসূচি পালন করেন। 

এসময় বক্তব্য দেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক হাসিবুল ইসলাম সানজীদ, জাতীয় নাগরিক পার্টির জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, জেলা ওয়ারিয়র্স অফ জুলাই সদস্য সচিব রাশেদুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আল ইমরান বাঁধন ও তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক সোহরাব আল রিয়াদসহ ছাত্রনেতারা। 

উল্লেখ্য যে,গত ১৩ ডিসেম্বর  শুক্রবার রাজধানীর বিজয় নগর এলাকায় হাদী গুলিবিদ্ধ হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ضلع کی خبریں অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 1 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ضلع کی خبریں মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 4 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ضلع کی خبریں ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 25 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ضلع کی خبریں ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 58 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 25 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 47 Views জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল ضلع کی خبریں জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 52 Views