এসপিকে দেওয়া মুচলেকাও উপেক্ষিত করে আমতলীতে কৃষকের ধান কেটে নিয়েছে… | আই নিউজ বিডি

এসপিকে দেওয়া মুচলেকাও উপেক্ষিত করে আমতলীতে কৃষকের ধান কেটে নিয়েছে ভূমি দস্যুরা

জেলা প্রতিনিধি,বরগুনা ।। 
Eidok-এ শেয়ার
এসপিকে দেওয়া মুচলেকাও উপেক্ষিত করে আমতলীতে কৃষকের ধান কেটে নিয়েছে ভূমি দস্যুরা
ছবি: সংগৃহীত
বরগুনার আমতলীতে ভূমি দস্যুরা কৃষকের ধান কেটে নিয়েছে। বরগুনায় ভূমি দস্যুরা কৃষকের ধান কেটে নিয়েছে
বরগুনা পুলিশ সুপারকে জমি দখল না করার মুচলেকা দিলেও আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী গ্রামে কৃষক আব্দুল মন্নান আকনের ধান কেটে নিয়েছে সেই স্থানীয় ভূমি দস্যুরা। শুধু ধান নিয়েই  খ্যান্ত হয়নি, পুলিশকে জানালে তাকে হত্যা করার হুমকিও দেওয়া হয়েছে। ভয়ের কারণে ওই কৃষক গত দুই দিন ঘর ধরে থেকে বের হতে পারেননি।
আব্দুল গাফফার ২৬ শতাংশ জমি ৩ জুলাই মোস্তফা আনোয়ার চৌধুরীর কাছ থেকে ক্রয় করেন। ওই জমিতে তার বাবা আব্দুল মন্নান আকন আমন ধান রোপণ করেছিলেন।
স্থানীয় ভূমি দস্যু রাসেল প্যাদা, মাহতাব প্যাদা, আলতাফ খাঁন, সামসুল হক মৃধা ও মনির আকন চাঁদা দাবি করেছিলেন। টাকা না দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে জমি জোরপূর্বক দখল করে।
কৃষক ২ অক্টোবর বরগুনা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন। পুলিশ তদন্তে ভূমি দস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এরপরও তারা মুচলেকা উপেক্ষা করে হার্বেস্টার মেশিন দিয়ে ধান কেটে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
মাহতাব প্যাদা ধান কেটে নেওয়ার কথা স্বীকার করে বলেন, জমি তার ভাই রাসেল চাষাবাদ করেছে এবং স্থানীয় মিমাংশায় চাষাবাদের খরচ বাবদ অর্থ না দেওয়ায় ধান কেটে নেওয়া হয়েছে।
আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, ক্ষতিগ্রস্থ কৃষক অভিযোগ দিলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের জেলার খবর ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের 8 ভিউ সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন জেলার খবর সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন 24 ভিউ জলবায়ু বিপর্যয়ের দায় উন্নত বিশ্বের, ক্ষতিপূরণ দিতে হবে উপকূলবাসীকে: সাতক্ষীরায় তরুণদের প্রতিবাদ জেলার খবর জলবায়ু বিপর্যয়ের দায় উন্নত বিশ্বের, ক্ষতিপূরণ দিতে হবে উপকূলবাসীকে: সাতক্ষীরায় তরুণদের প্রতিবাদ 27 ভিউ গ্রামীণ সড়কে ট্রাক্টরের দৌরাত্ম্য: জননিরাপত্তা ও আইনি তদারকির তীব্র সংকট জেলার খবর গ্রামীণ সড়কে ট্রাক্টরের দৌরাত্ম্য: জননিরাপত্তা ও আইনি তদারকির তীব্র সংকট 32 ভিউ ছোট ভাইকে শিকল পড়িয়ে আটকে রাখার অভিযোগ বড় দুই ভাইয়ের বিরুদ্ধে, থানায় মীমাংসা জেলার খবর ছোট ভাইকে শিকল পড়িয়ে আটকে রাখার অভিযোগ বড় দুই ভাইয়ের বিরুদ্ধে, থানায় মীমাংসা 27 ভিউ ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার কঠোর বার্তা জেলা প্রশাসকের জেলার খবর ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার কঠোর বার্তা জেলা প্রশাসকের 42 ভিউ পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা জেলার খবর পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা 25 ভিউ