জয়পুরহাটে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাশিড়া গ্রামে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বেলা ১২টায় গোপিনাথপুর ইউনিয়নের কাশিরা বাজার থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

নিহত সুজন হোসেন আক্কেলপুর উপজেলার কাশিরা কুমিরপুর গ্রামের ওসমানের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে একই উপজেলার পাইকর ডারিয়া গ্রামে এক ব্যক্তির বাড়িতে টাকা চুরির অভিযোগে সুজনকে আটক করে। পরে স্থানীয় ইউপি সদস্য সেলিম হোসেন ঘটনাস্থলে যান। এ সময় স্থানীয়রা সুজনকে গণপিটুনি দেয়। পরে সেখান থেকে ইউপি সদস্য গ্রাম পুলিশকে সঙ্গে নিয়ে সুজনকে কাশিরা বাজারের হাট অফিসে রাতভর আটকে রাখেন। সকালে সুজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর দেওয়া হয়। এদিকে ঘটনার পর থেকে ইউপি সদস্য সেলিম হোসেন পলাতক রয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদহ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা বলেন, এ বিষয়ে জোর তদন্ত চলছে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। 

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Tin tức quận বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Tin tức quận মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 61 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Tin tức quận প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Tin tức quận মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Tin tức quận রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Tin tức quận খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Tin tức quận রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 56 Views