জয়পুরহাটে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাশিড়া গ্রামে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বেলা ১২টায় গোপিনাথপুর ইউনিয়নের কাশিরা বাজার থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

নিহত সুজন হোসেন আক্কেলপুর উপজেলার কাশিরা কুমিরপুর গ্রামের ওসমানের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে একই উপজেলার পাইকর ডারিয়া গ্রামে এক ব্যক্তির বাড়িতে টাকা চুরির অভিযোগে সুজনকে আটক করে। পরে স্থানীয় ইউপি সদস্য সেলিম হোসেন ঘটনাস্থলে যান। এ সময় স্থানীয়রা সুজনকে গণপিটুনি দেয়। পরে সেখান থেকে ইউপি সদস্য গ্রাম পুলিশকে সঙ্গে নিয়ে সুজনকে কাশিরা বাজারের হাট অফিসে রাতভর আটকে রাখেন। সকালে সুজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর দেওয়া হয়। এদিকে ঘটনার পর থেকে ইউপি সদস্য সেলিম হোসেন পলাতক রয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদহ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা বলেন, এ বিষয়ে জোর তদন্ত চলছে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি জেলার খবর খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 15 ভিউ রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু জেলার খবর রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 20 ভিউ সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী জেলার খবর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 34 ভিউ মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী জেলার খবর মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 30 ভিউ কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত জেলার খবর কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 17 ভিউ ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ জেলার খবর ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 22 ভিউ মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা জেলার খবর মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 15 ভিউ