শরণখোলায় তাঁতীলীগ নেতা গ্রেপ্তার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শরণখোলায় তাঁতীলীগ নেতা গ্রেপ্তার

Mahfuz Bappi Khan avatar   
Mahfuz Bappi Khan
শরণখোলায় তাঁতীলীগ নেতা গ্রেপ্তার
শরণখোলায় তাঁতীলীগ নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
বাগেরহাটের শরণখোলা উপজেলা তাঁতীলীগের সাবেক সভাপতি মো. জিয়াউল হাসান তালুকদারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।..

 

বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৮ টার দিকে উপজেলা সদর রায়েন্দা পাঁচরাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তাঁতীলীগ নেতা জিয়াউল হাসান উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামের মৃত মোতাহার তালুকদারের ছেলে। তিনি পেশায় একজন ঠিকাদার। 

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, তদন্তপ্রাপ্ত একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে জিয়াউল হাসানকে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে তাকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

পরিবারের দাবি, জিয়াউল হাসানের নামে কোনো মামলা নেই। শুধুমাত্র আওয়ামী রাজনীতি করার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ##

 

মাহফুজুর রহমান বাপ্পী

نظری یافت نشد


News Card Generator