কর্মসংস্থান নিশ্চিতে জনগণের ভাবনা জানতে বিএনপির উদ্যোগ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কর্মসংস্থান নিশ্চিতে জনগণের ভাবনা জানতে বিএনপির উদ্যোগ

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি
কর্মসংস্থান নিশ্চিতে জনগণের ভাবনা জানতে বিএনপির উদ্যোগ
কর্মসংস্থান নিশ্চিতে জনগণের ভাবনা জানতে বিএনপির উদ্যোগ
ছবি: সংগৃহীত
****

বাগেরহাট প্রতিনিধি

দেশে টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং বেকারত্ব হ্রাসে জনগণের মতামত ও ভাবনাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির উদ্যোগে শুরু হয়েছে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল–মেকিং প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় কর্মসংস্থানকে অন্যতম প্রধান বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 দেশের তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্মসংস্থানসংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অংশগ্রহণকারীরা সৃজনশীল রিলের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ বিষয়ে নিজেদের ভাবনা উপস্থাপন করতে পারবেন।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, জনগণের মতামত ও প্রস্তাবকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ কর্মসংস্থানমুখী নীতি প্রণয়নে উদ্যোগ নেওয়া হবে। এ প্রতিযোগিতার মাধ্যমে দেশের উন্নয়ন পরিকল্পনায় সাধারণ মানুষের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন দলটির নেতারা। আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল–মেকিং প্রতিযোগিতা দেশের সার্বিক উন্নয়ন ভাবনাকে তুলে ধরার একটি ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

No se encontraron comentarios


News Card Generator