মাধবপুরে কাভার্ড ভ্যানে সোয়া ২ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে কাভার্ড ভ্যানে সোয়া ২ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ..

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে কাভার্ড ভ্যানে সোয়া ২ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ..
মাধবপুরে কাভার্ড ভ্যানে সোয়া ২ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ..
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে কাভার্ড ভ্যানে অভিনব কায়দায় গোপন কুঠুরি থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও শাল জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের সিজার মূল্য প্রায় ২ কোটি ২৬ লাখ টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি।

বুধবার (১৭ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল ঢাকা–সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালায়। সীমান্ত এলাকা থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে এ অভিযান পরিচালিত হয়।

টহল চলাকালে ভোর পৌনে ৫টার দিকে একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। প্রাথমিকভাবে ভ্যানে কাঠের গুড়া ভর্তি বস্তা দেখা গেলেও সন্দেহের ভিত্তিতে সব বস্তা নামানোর পর গাড়ির বডির ভেতরে তৈরি গোপন কুঠুরি থেকে বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি ও শাল উদ্ধার করা হয়। পরে কাভার্ড ভ্যানসহ চোরাচালানি পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত পণ্যের মধ্যে উন্নত মানের বিভিন্ন ডিজাইনের ভারতীয় শাড়ি ও শাল রয়েছে। এসব পণ্য দেশের বিভিন্ন জেলায় সরবরাহের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। অভিযানের সময় কোনো চালক বা সহযোগীকে আটক করা সম্ভব না হলেও চোরাচালান চক্রের সদস্যদের শনাক্তে তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

Inga kommentarer hittades


News Card Generator