বাগেরহাটের চুলকাটিতে নানান আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বাগেরহাটের চুলকাটিতে নানান আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন..

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
বাগেরহাটের চুলকাটিতে  নানান আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন..
বাগেরহাটের চুলকাটিতে  নানান আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন..
ছবি: সংগৃহীত
****

বাগেরহাট  প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার চুলকাটিতে মহান বিজয়য় দিবস উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কার্যক্রমের সূচনা হয়। সকাল সাড়ে ১১ টায় চুলকাটি স্বাধীনতা চত্বর শহীদ মিনার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন চুলকাটি বাজার বনিক সমিতি, চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্র  এসময় সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে গার্ড অব অনার প্রদান এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া  করা হয়। এরপর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে চুলকাটি প্রেসক্লাব, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন এবং পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। বিজয় দিবস উপলক্ষে বাগেরহাট জেলা সদর ও উপজেলা পর্যায়ে বিভিন্ন জায়গায় বিজয় মেলার আয়োজন করা হয়েছে। 

Hiçbir yorum bulunamadı


News Card Generator