বিজয় দিবসে কেরানীগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর থেকেই কেরানীগঞ্জ মডেল থানাধীন মনু বেপারির ঢাল এলাকায় অবস্থিত স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক সংগঠন।..
Auf Eidok teilen
বিজয় দিবসে কেরানীগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
Foto: Archiv

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিসৌধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর থেকেই কেরানীগঞ্জ মডেল থানাধীন মনু বেপারির ঢাল এলাকায় অবস্থিত স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক সংগঠন, সরকারি-বেসরকারি দপ্তর এবং সামাজিক সংগঠনসমূহ। সকাল ৭টা থেকে প্রায় পৌনে ৮টা পর্যন্ত ধারাবাহিকভাবে এ কর্মসূচি চলে। এ সময় দুই শতাধিক প্রতিষ্ঠান স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক, মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা জেলা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার মো. সাহাবুদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) দক্ষিণ রাজস্ব সার্কেলের আফতাব আহমেদ, মডেল রাজস্ব সার্কেলের জান্নাতুল মাওয়া, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম. সাইফুল আলম এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প Andere ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 63 Views বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন Andere বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 124 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Andere নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 110 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Andere নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 151 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Andere সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 163 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Andere সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 155 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Andere শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 123 Views