ধনট বথুয়াবাড়িতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো মা-মেয়ের | আই নিউজ বিডি

ধনট বথুয়াবাড়িতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো মা-মেয়ের

বগুড়ার ধুনটে সিমেন্ট বোঝাই চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন মা ও মেয়ে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টায় ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ি সেতুর সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।..
Eidok-এ শেয়ার
ধনট বথুয়াবাড়িতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো মা-মেয়ের
ছবি: সংগৃহীত

নিহতরা হলেন, রেবেকা খাতুন (২৬) ও তার মেয়ে হুজাইফা খাতুন (৪)। তারা উপজেলার বথুয়াবাড়ি গ্রামের পলাশের স্ত্রী-কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে গৃহবধূ রেবেকা খাতুন ও তার মেয়ে হুজাইফা ব্যাটারি চালিত একটি অটোভ্যানে করে পেচিবাড়ি থেকে বাড়ির দিকে রওনা হন। পথিমধ্যে পার্শ্ব রাস্তা থেকে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ি সেতুর সংযোগ সড়কে ওঠার সময় অটোভ্যান থেকে রাস্তার ওপর ছিটকে পড়েন মা ও মেয়ে ছেলে। এ সময় ধুনটগামী সিমেন্ট বোঝাই দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। এসময় চালক ও হেলপার ট্রাক সড়কে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও সিমেন্ট বোঝাই ট্রাক জব্দ করা হয়েছে। মা ও মেয়ের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Bezirksnachrichten বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 38 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Bezirksnachrichten মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 52 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Bezirksnachrichten প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 51 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Bezirksnachrichten মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 46 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Bezirksnachrichten রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 42 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Bezirksnachrichten খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 63 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Bezirksnachrichten রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 51 Views