"ইজরায়েল সফর আমাকে 'জায়নবাদ-বিরোধী' (Anti-Zionist) বানিয়েছে,"… | আই নিউজ বিডি

"ইজরায়েল সফর আমাকে 'জায়নবাদ-বিরোধী' (Anti-Zionist) বানিয়েছে," বলছেন হলোকাস্ট থেকে বেঁচে যাওয়া ব্যক্তি..

Abdullah Al Mamun avatar   
Abdullah Al Mamun
"ইজরায়েল সফর আমাকে 'জায়নবাদ-বিরোধী' (Anti-Zionist) বানিয়েছে," বলছেন হলোকাস্ট থেকে বেঁচে যাওয়া ব্যক্তি..
"ইজরায়েল সফর আমাকে 'জায়নবাদ-বিরোধী' (Anti-Zionist) বানিয়েছে," বলছেন হলোকাস্ট থেকে বেঁচে যাওয়া ব্যক্তি..
ছবি: সংগৃহীত
৮৮ বছর বয়সেও রাজপথে বার্ধক্য তাকে দমাতে পারেনি। লন্ডনের রাজপথে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে তিনি নিয়মিত অংশ নেন।..

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের ভয়াবহ ‘হলোকাস্ট’ বা ইহুদি নিধনযজ্ঞ থেকে বেঁচে ফিরেছিলেন তিনি। সেই বিভীষিকা দেখেছেন নিজের চোখে। অথচ ৮৮ বছর বয়সী সেই স্টিফেন কাপোস আজ নিজেই দাঁড়িয়েছেন ইজরায়েলের বিরুদ্ধে। সম্প্রতি ‘জেটিও’ (Zeteo)-র উপস্থাপক মেহেদী হাসানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গাজায় বর্তমানে যা চলছে, তা নিঃসন্দেহে একটি ‘গণহত্যা’ এবং ইজরায়েলের বর্ণবাদী আচরণই তাকে ‘জায়নবাদ-বিরোধী’ (Anti-Zionist) বানিয়েছে।

ইজরায়েল সফর ও মত পরিবর্তন হাঙ্গেরির বুদাপেস্টের বাসিন্দা ইহুদি স্টিফেন কাপোস জানান, ১৯৬৭ সালের যুদ্ধের আগে তিনি একবার ইজরায়েল সফরে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি যা দেখেছিলেন, তা তাকে গভীরভাবে নাড়া দেয়। তিনি লক্ষ্য করেন, তার নিজের পরিবারের সদস্যরাই আরবদের প্রতি চরম বর্ণবাদী আচরণ করছে। এই অভিজ্ঞতাই তাকে জায়নবাদের প্রতি বিমুখ করে তোলে এবং তিনি একজন কট্টর জায়নবাদ-বিরোধী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

১৯৪৪ সালের বুদাপেস্টের চেয়েও ভয়াবহ গাজা নাৎসি আমলের সাথে ইজরায়েলের কর্মকাণ্ডের তুলনা করতে গিয়ে স্টিফেন বলেন, ১৯৪৪ সালে বুদাপেস্টে যুদ্ধের সময় তিনি যে ধ্বংসলীলা দেখেছিলেন, গাজার বর্তমান পরিস্থিতি তার চেয়েও অনেক বেশি ভয়াবহ। তার মতে, বুদাপেস্টের ধ্বংস ছিল দুই সেনাবাহিনীর যুদ্ধের পার্শ্বপ্রতিক্রিয়া, কিন্তু গাজায় যা হচ্ছে তা হলো ‘‘ইচ্ছাকৃত ধ্বংসযজ্ঞ’’ (Deliberate destruction)। তিনি বলেন, গাজায় গণহত্যা চলছে এটা এতটাই স্পষ্ট যে, যারা এটি অস্বীকার করে তাদের সঙ্গে তর্কে জড়ানোও তিনি প্রয়োজন মনে করেন না।

‘নেভার অ্যাগেইন’ মানে সবার জন্য ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যখন দাবি করেন যে তিনি ‘‘সকল ইহুদির হয়ে লড়ছেন’’, তখন স্টিফেন একে মিথ্যাচার ও প্রপাগান্ডা বলে উড়িয়ে দেন। তিনি স্মরণ করিয়ে দেন, ‘‘নেভার অ্যাগেইন’’ (আর কখনোই নয়) স্লোগানটির প্রকৃত অর্থ হলো হলোকাস্টের মতো ভয়াবহতা পৃথিবীর আর কোনো জাতি বা গোষ্ঠীর ওপর যেন না ঘটে। কিন্তু ইজরায়েল আজ গাজায় ঠিক সেই কাজটিই করছে।

৮৮ বছর বয়সেও রাজপথে বার্ধক্য তাকে দমাতে পারেনি। লন্ডনের রাজপথে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে তিনি নিয়মিত অংশ নেন। তিনি জানান, ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য তাকে লেবার পার্টি থেকে বহিষ্কারের হুমকি দেওয়া হয়েছে, এমনকি শান্তিপূর্ণ প্রতিবাদের সময় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদও করেছে। তবুও তিনি বিশ্বাস করেন, ইতিহাসের শিক্ষা হলো সর্বদা শোষিতের পক্ষে দাঁড়ানো, শোষকের পক্ষে নয়।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator