রাঙামাটি সরকারি কলেজে শিক্ষক ইস্যুতে ছাত্রশিবিরের স্মারকলিপি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রাঙামাটি সরকারি কলেজে শিক্ষক ইস্যুতে ছাত্রশিবিরের স্মারকলিপি..

Md. Nezam Uddin avatar   
Md. Nezam Uddin
রাঙামাটি সরকারি কলেজে শিক্ষক ইস্যুতে ছাত্রশিবিরের স্মারকলিপি..
রাঙামাটি সরকারি কলেজে শিক্ষক ইস্যুতে ছাত্রশিবিরের স্মারকলিপি..
ছবি: সংগৃহীত
এ প্রেক্ষিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলেজ প্রশাসনের কাছে চারটি দাবি উত্থাপন করে। দাবিগুলো হলো—পূর্ববর্তী তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে বিষয়টি কলেজের নথিতে অন্তর্ভুক্ত করা, নারী শিক্ষার্থীদের নিরাপ..

রাঙামাটি সরকারি কলেজে ফেনী সরকারি কলেজ থেকে আগত এক শিক্ষকের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক ও কলেজ প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাঙামাটি সরকারি কলেজ শাখা।

স্মারকলিপিতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও নৈতিক পরিবেশ নিশ্চিত করার স্থান। বিশেষ করে নারী শিক্ষার্থীদের সম্মান ও নিরাপত্তা রক্ষা করা কলেজ প্রশাসনের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব। সম্প্রতি বিপ্লব কুমার শীল নামক এক শিক্ষক রাঙামাটি সরকারি কলেজে যোগদান করেন। তার বিরুদ্ধে পূর্ববর্তী কর্মস্থলে শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ, নারী শিক্ষার্থীদের হয়রানি, নারী সহকর্মীদের প্রতি অনৈতিক আচরণ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের একাধিক অভিযোগ থাকার দাবি করা হয়।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, এসব অভিযোগের বিষয়ে পূর্ববর্তী কলেজ কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছিল এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তদন্ত চলাকালে একাধিক নারী শিক্ষার্থী ও নারী শিক্ষক লিখিত ও মৌখিকভাবে অভিযোগ প্রদান করেন। অভিযোগ প্রমাণিত হওয়া সত্ত্বেও কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে তাকে পদোন্নতি দিয়ে অন্য কলেজে বদলি করা হয়েছে বলে স্মারকলিপিতে দাবি করা হয়, যা নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।

এ প্রেক্ষিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলেজ প্রশাসনের কাছে চারটি দাবি উত্থাপন করে। দাবিগুলো হলো—পূর্ববর্তী তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে বিষয়টি কলেজের নথিতে অন্তর্ভুক্ত করা, নারী শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষের কাছে পুনরায় অবহিত করে দৃষ্টান্তমূলক শাস্তির সুপারিশ প্রেরণ এবং ক্যাম্পাসে যৌন হয়রানি ও অনৈতিক আচরণ প্রতিরোধে বিদ্যমান নীতিমালার কঠোর প্রয়োগ নিশ্চিত করা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি পার্বত্য জেলা শাখার জেলা সেক্রেটারি ইরফানুল হক, রাঙামাটি সরকারি কলেজ শাখার সভাপতি ইকবাল হোসেন, সেক্রেটারি শাহেদ আলম ইমন, সাংগঠনিক সম্পাদক ইসমাঈল হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় ছাত্রশিবির নেতৃবৃন্দ বলেন, কোনো ব্যক্তি বা রাজনৈতিক বিদ্বেষ থেকে নয়; বরং কলেজের শিক্ষার্থী সমাজ—বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যেই তারা স্মারকলিপি প্রদান করেছেন। তারা আশা প্রকাশ করেন, কলেজ প্রশাসন বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator