বিজয় দিবসে ঢাকা–আশুলিয়া ও ঢাকা–আরিচা মহাসড়কে ডাইভারশন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বিজয় দিবসে ঢাকা–আশুলিয়া ও ঢাকা–আরিচা মহাসড়কে ডাইভারশন

ইস্পাহানী ইমরান avatar   
ইস্পাহানী ইমরান
বিজয় দিবসে ঢাকা–আশুলিয়া ও ঢাকা–আরিচা মহাসড়কে ডাইভারশন
বিজয় দিবসে ঢাকা–আশুলিয়া ও ঢাকা–আরিচা মহাসড়কে ডাইভারশন
ছবি: সংগৃহীত
ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজয় দিবসের কর্মসূচি সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্নের লক্ষ্যে এই সাময়িক ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে।..

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে ঢাকা–আশুলিয়া ও ঢাকা–আরিচা মহাসড়কের গাবতলী ও বাইপাইল পয়েন্টে যান চলাচলে সাময়িক ডাইভারশন দেওয়া হবে। আগামী ১৬ ডিসেম্বর ভোর ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত এ ডাইভারশন কার্যকর থাকবে।

ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজয় দিবসের কর্মসূচি সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্নের লক্ষ্যে এই সাময়িক ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় সংশ্লিষ্ট সড়কে চলাচলকারী সকল যানবাহন চালককে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া, সাধারণ জনগণের জন্য জাতীয় স্মৃতিসৌধ সকাল ৯টা থেকে উন্মুক্ত থাকবে বলে জানানো হয়।

সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে ঢাকা জেলার পুলিশ সুপার সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

Keine Kommentare gefunden


News Card Generator