উত্তর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন, তদন্তে পুলিশ | আই নিউজ বিডি

উত্তর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন, তদন্তে পুলিশ

রাজধানীর উত্তর বাড্ডায় প্রগতি সরণির কাছে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার রাতে ‘অছিম পরিবহন’-এর একটি বাসে অগ্নিকাণ্ড ঘটে। ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।..
Eidok-এ শেয়ার
উত্তর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন, তদন্তে পুলিশ
ছবি: সংগৃহীত

সুমন হাওলাদার 

ছবি: লেখক

রাজধানীর উত্তর বাড্ডায় প্রগতি সরণির কাছে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে ‘অছিম পরিবহন’-এর একটি বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই বাসটি দাউদাউ করে জ্বলতে থাকে। আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা অপরাধ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 71 ভিউ চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ অপরাধ চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ 44 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ 91 ভিউ মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার অপরাধ মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 87 ভিউ দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান অপরাধ দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 92 ভিউ চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম অপরাধ চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 50 ভিউ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অপরাধ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 120 ভিউ