আলীকদমে সেনা জোন ও ফায়ার সার্ভিসের যৌথ অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আলীকদমে সেনা জোন ও ফায়ার সার্ভিসের যৌথ অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত..

Farhad Ahmad avatar   
Farhad Ahmad
আলীকদমে সেনা জোন ও ফায়ার সার্ভিসের যৌথ অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত..
আলীকদমে সেনা জোন ও ফায়ার সার্ভিসের যৌথ অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
****

বান্দরবানের আলীকদম উপজেলায় অগ্নিদুর্ঘটনায় করণীয় বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যৌথ অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়েছে। রোববার আলীকদম বাজার এলাকায় আলীকদম ৩১ সেনা জোন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে এ মহড়া আয়োজন করা হয়।

আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ারফাইটার মো. জিল্লুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম ৩১ সেনা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফাহিম মুনতাসির, ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ আবুল মনসুর চৌধুরী এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে আলীকদম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কায়সার উদ্দিন বাপ্পি, সদস্য সাহাব উদ্দিন, আব্দুস সালামসহ স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

মহড়ায় আলীকদম ফায়ার সার্ভিসের লিডার মো. হাবিবুর রহমান ও সেলিম উদ্দিনের নেতৃত্বে সেনা সদস্য ও ফায়ারফাইটাররা বাস্তবভিত্তিক ও দৃষ্টিনন্দন উদ্ধার ও অগ্নিনির্বাপণ কৌশল প্রদর্শন করেন। দুই ধাপে পরিচালিত এ মহড়ায় বিভিন্ন ধরনের অগ্নিকাণ্ড ও জরুরি উদ্ধার পরিস্থিতির অনুশীলন দেখানো হয়।

প্রদর্শিত কৌশলগুলোর মধ্যে ছিল—ছটের বস্তা ব্যবহার করে অগ্নিনির্বাপণ, এডভান্সড ফায়ারফাইটিং টেকনিক (এএফটি), পানিবাহী গাড়ির মাধ্যমে আগুন নেভানো, হিট প্রটেক্টিভ স্যুট পরিধান করে অগ্নিনির্বাপণ, ফায়ার এক্সটিংগুইসার ব্যবহার, লেডারের মাধ্যমে ভবনের ছাদ থেকে আহত ব্যক্তিকে উদ্ধার, জরুরি উদ্ধার পদ্ধতি এবং রোপ র‍্যাপেলিংয়ের মাধ্যমে চারতলা ভবনের ছাদ থেকে নিরাপদে নিচে নামার কৌশল।

অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বীর বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় অতিথিবৃন্দ অগ্নিদুর্ঘটনায় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

পরিশেষে ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ আবুল মনসুর চৌধুরী মহড়ার সফল সমাপ্তি ঘোষণা করেন।

Nema komentara


News Card Generator