নাটোরের বড়াইগ্রামে মুখমণ্ডল অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার | আই নিউজ বিডি

নাটোর

নাটোরের বড়াইগ্রামে মুখমণ্ডল অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে মুখমণ্ডল অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার
Eidok-এ শেয়ার
নাটোরের বড়াইগ্রামে মুখমণ্ডল অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত


'নাটোরের বড়াইগ্রামে মুখমণ্ডল অর্ধগলিত অবস্থায় সোহাগ হোসেন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার আগ্রান তেল পাম্প এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সোহাগ হোসেন উপজেলার চক বড়াইগ্রাম এলাকার নাজমুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, সোহাগ হোসেন গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার পরিবার বড়াইগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি করে।

পরিবারের দাবি, সোহাগের বন্ধু আকাশ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। তাদের অভিযোগ, সোহাগ নিখোঁজ হওয়ার পর থেকেই বন্ধু আকাশ পলাতক রয়েছে, যা তাদের সন্দেহ আরও ঘনীভূত করেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে সন্দেহভাজনদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

বেলহাজ উদ্দিন বাঁধন
বড়াইগ্রাম, নাটোর
১৩/১২/২০২৫

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ अन्य নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 27 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল अन्य সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 80 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় अन्य সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 107 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন अन्य শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন अन्य গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 110 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন अन्य ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন अन्य সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views