'নাটোরের বড়াইগ্রামে মুখমণ্ডল অর্ধগলিত অবস্থায় সোহাগ হোসেন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার আগ্রান তেল পাম্প এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সোহাগ হোসেন উপজেলার চক বড়াইগ্রাম এলাকার নাজমুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, সোহাগ হোসেন গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার পরিবার বড়াইগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি করে।
পরিবারের দাবি, সোহাগের বন্ধু আকাশ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। তাদের অভিযোগ, সোহাগ নিখোঁজ হওয়ার পর থেকেই বন্ধু আকাশ পলাতক রয়েছে, যা তাদের সন্দেহ আরও ঘনীভূত করেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে সন্দেহভাজনদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
বেলহাজ উদ্দিন বাঁধন
বড়াইগ্রাম, নাটোর
১৩/১২/২০২৫
নাটোরের বড়াইগ্রামে মুখমণ্ডল অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার | আই নিউজ বিডি
নাটোরের বড়াইগ্রামে মুখমণ্ডল অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0