হাদী হামলায় অপদার্থ সরকারের ব্যর্থতা? অসম্পূর্ণ বিপ্লব ও… | আই নিউজ বিডি

হাদী হামলায় অপদার্থ সরকারের ব্যর্থতা? অসম্পূর্ণ বিপ্লব ও প্রতিবিপ্লবের চক্রান্তে অস্থির বাংলাদেশ!..

Abdullah Al Mamun avatar   
Abdullah Al Mamun
হাদী হামলায় অপদার্থ সরকারের ব্যর্থতা? অসম্পূর্ণ বিপ্লব ও প্রতিবিপ্লবের চক্রান্তে অস্থির বাংলাদেশ!..
হাদী হামলায় অপদার্থ সরকারের ব্যর্থতা? অসম্পূর্ণ বিপ্লব ও প্রতিবিপ্লবের চক্রান্তে অস্থির বাংলাদেশ!..
ছবি: সংগৃহীত
অভ্যুত্থানে শুধু ক্ষমতার হস্তান্তর হয়, কিন্তু রাষ্ট্রের কাঠামো, আইন, আদালত, আন্তর্জাতিক চুক্তি অপরিবর্তিত থাকে। এই অসম্পূর্ণতার কারণে দেশে অস্থিরতা দীর্ঘ হচ্ছে।..

বিখ্যাত রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্যের অনুসন্ধানী রিপোর্টে দাবি করা হয়েছে যে, তরুণ নেতা শরীফ ওসমান হাদী-কে লক্ষ্য করে হামলাটি ছিল একটি সুগভীর রাজনৈতিক চক্রান্তের অংশ, যার মূল কারণ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের চরম ব্যর্থতা ও অপরিণামদর্শিতা।

তার মতে, হাদী-কে বেছে নেওয়ার কৌশলটি ছিল বর্ষা বিপ্লব (জুলাই গণঅভ্যুত্থান) থেকে উঠে আসা তরুণ নেতৃত্বকে ভয় দেখানোর একটি সুচিন্তিত পদক্ষেপ।

বিশ্লেষক স্পষ্টভাবে বলেন, হাদী-র মতো সম্ভাবনাময় নেতাকে টার্গেট করার পেছনে সবচেয়ে বড় কারণ হলো তার আপাদমস্তক ভারতীয় আগ্রাসন বিরোধী অবস্থান, যেখানে বাংলাদেশে ভারতীয় আগ্রাসন বিরোধী হয়ে ‘বেঁচে থাকাটা মুশকিল’।

এই হামলাটি প্রমাণ করে যে, দেশে প্রতিবিপ্লব বা Counter-Revolution শুরু হয়ে গেছে, যা অসম্পূর্ণ বিপ্লবের অনিবার্য ফল। পিনাকী ভট্টাচার্যের বিশ্লেষণ অনুযায়ী, বর্তমান সরকার বিপ্লবকে ভুলভাবে ‘অভ্যুত্থান’ হিসেবে গণ্য করেছে, যার ফলে নতুন কর্তৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি।

অভ্যুত্থানে শুধু ক্ষমতার হস্তান্তর হয়, কিন্তু রাষ্ট্রের কাঠামো, আইন, আদালত, আন্তর্জাতিক চুক্তি অপরিবর্তিত থাকে। এই অসম্পূর্ণতার কারণে দেশে অস্থিরতা দীর্ঘ হচ্ছে।

তিনি প্রফেসর ইউনূসের সরকারকে ‘অপদার্থ’ ও ‘নির্লজ্জ’ বলে আখ্যা দিয়ে অভিযোগ করেন, এই সরকার রাষ্ট্রযন্ত্রের ওপর কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি, উল্টো নিজের বউয়ের ডাক্তার ও গ্রামীণ ব্যাংকের সহযোগীদের মতো অযোগ্য ব্যক্তিদের দিয়ে মন্ত্রিপরিষদ ভরেছে।

এমনকি সরকারের নিরাপত্তা সংস্থাগুলো (এনএসআই, ডিজিএফআই) হাদী-কে হত্যাচেষ্টা থেকে রক্ষা করতে ব্যর্থ হওয়ায় তিনি এসব সংস্থা বন্ধ করে দেওয়ার দাবি জানান।

বিশ্লেষকের চূড়ান্ত বক্তব্য, আজকের এই অস্থিরতা, অরাজকতা এবং হাদী-র গুলি খাওয়ার সমস্ত দায়ভার সেই ছাত্র, রাজনৈতিক দল এবং ব্যক্তিরা বহন করবেন, যারা ড. ইউনূসের এই দুর্বল অন্তর্বর্তী সরকার গঠনে ভূমিকা রেখেছেন।

তিনি স্পষ্ট করে বলেন, “জুলাই বিপ্লবকে বিজয়ী করা ছাড়া আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা নাই। প্রফেসর ইউনূস বিপ্লবকে লক্ষ্যভ্রষ্ট করেছে”।

Inga kommentarer hittades


News Card Generator