কচুয়ায় যুগোপযোগী শিক্ষা নিয়ে জেন জি কনফারেন্স অনুষ্ঠিত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কচুয়ায় যুগোপযোগী শিক্ষা নিয়ে জেন জি কনফারেন্স অনুষ্ঠিত

Shahadat Hossain Munsy avatar   
Shahadat Hossain Munsy
কচুয়ায় যুগোপযোগী শিক্ষা নিয়ে জেন জি কনফারেন্স অনুষ্ঠিত
কচুয়ায় যুগোপযোগী শিক্ষা নিয়ে জেন জি কনফারেন্স অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
এডুকেশন রিফর্ম ইনেসিএটিভ জেন-জি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও ই.আর.আই সংস্থার চেয়ারম্যান ড.আনম এহসানুল হক মিলন।....

শাহাদাত হোসেন মুন্সী(কচুয়া):
কচুয়ায় এডুকেশন রিফর্ম ইনেসিএটিভ ই.আর.আইয়ের উদ্যোগে  যুগোপযোগী আধুনিক শিক্ষা ব্যবস্থা মান উন্নয়ন ও কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ে জেন-জি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।  ১৩  ডিসেম্বর শনিবার উপজেলার কাদলা ইউনিয়নের বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজ মাঠে কচুয়া উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে এডুকেশন রিফর্ম ইনেসিএটিভ জেন-জি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও ই.আর.আই সংস্থার চেয়ারম্যান ড.আনম এহসানুল হক মিলন।
‎ বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি মো.খায়রুল আবেদীন স্বপনের সভাপতিত্বে ও কচুয়া সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রভাষক আনাছ আল জায়েদ এবং বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজের প্রভাষক নুপুর রানী সাহার যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে জেন-জি কনফারেন্সে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, ই.আর.আই সংস্থার প্রধান নির্বাহী নাজমুন নাহার বেবী। মার্কিন যুক্তরাষ্ট্রের ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের সহকারী অধ্যাপক জোবায়ের আহমেদ,কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাক্তার মোঃ জাহিদ হোসাইন।
‎ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামাল। অনুষ্ঠান শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-ও শিক্ষার্থীরা।
এসময় কচুয়া উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

没有找到评论


News Card Generator