সরকার আমাদের আন্দোলনের ফসল, সন্ত্রাসীদের ছাড় দিলে বিপদ বাড়বে… | আই নিউজ বিডি

সরকার আমাদের আন্দোলনের ফসল, সন্ত্রাসীদের ছাড় দিলে বিপদ বাড়বে: মাওলানা মোহাম্মদ ফয়সাল..

Abdullah Al Mamun avatar   
Abdullah Al Mamun
সরকার আমাদের আন্দোলনের ফসল, সন্ত্রাসীদের ছাড় দিলে বিপদ বাড়বে: মাওলানা মোহাম্মদ ফয়সাল..
সরকার আমাদের আন্দোলনের ফসল, সন্ত্রাসীদের ছাড় দিলে বিপদ বাড়বে: মাওলানা মোহাম্মদ ফয়সাল..
ছবি: সংগৃহীত
তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না।..

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মোহাম্মদ ফয়সাল। শনিবার এক ভিডিও বার্তায় তিনি জুলাই অভ্যুত্থানের সকল শক্তিকে অবিলম্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আল্টিমেটাম দিয়েছেন।

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদি, গ্রামে লুটতরাজ মাওলানা ফয়সাল আক্ষেপ করে বলেন, জাতির জন্য এটি অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে, যখন ওসমান হাদি হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, ঠিক তখনই তার গ্রামের বাড়িতে চুরির মতো অমানবিক ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘‘আমরা এমন দেশে বাস করি যে, ওসমান হাদি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর তার গ্রামের বাড়িতে চুরি হয়েছে। এটি আমরা নিউজের মাধ্যমে জানতে পারলাম’’।

ঐক্যের বিকল্প নেই মাওলানা ফয়সাল জুলাই বিপ্লবের সহযোদ্ধা দলগুলোর প্রতি বিশেষ করে বিএনপি, জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ এবং এবি পার্টি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘‘আমরা যদি জুলাই অভ্যুত্থানের শক্তির কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ না হতে পারি, তবে মনে রাখবেন এই ফ্যাসিস্ট এবং সন্ত্রাসীদের বুলেট কাউকেই ক্ষমা করবে না’’। তিনি উল্লেখ করেন, আজ ওসমান হাদির ওপর হামলা হয়েছে, কাল অন্য কারও ওপর হবে; তাই ভেদাভেদ ভুলে সবাইকে এক হতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ এবং প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে মাওলানা ফয়সাল বলেন, ‘‘আপনারা আমাদের আন্দোলনের ফসল। ওসমান হাদি, হাসনাত আব্দুল্লাহ কিংবা শহীদদের রক্তের বিনিময়ে আপনারা এই ক্ষমতায় বসেছেন’’। তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় এটি সরকারের জন্য বড় বিপদ ডেকে আনবে।

তিনি বলেন হামলার খবর শুনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরে মজলিস আল্লামা মামুনুল হক তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। মাওলানা ফয়সাল জানান, হাদির সংকটাপন্ন অবস্থা দেখে হাসপাতালের জরুরি বিভাগের সামনে মামুনুল হক কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ওসমান হাদির দেশপ্রেম এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কারণেই আজ সারা দেশের মানুষ তার জন্য কাঁদছে।

মাওলানা ফয়সাল স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা সফল হবে না। প্রয়োজনে জীবন দিয়ে হলেও জুলাইয়ের যোদ্ধারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে।

Ingen kommentarer fundet


News Card Generator