শুক্রবার বিকেল থেকে স্মাইল ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফিরোজ রহমান সাকিল, উপজেলা জাসাসের ক্রীড়া সম্পাদক আব্দুল মোতালেব, নিজামপুর সরকারি কলেজ ছাত্রদল নেতা সাহাদাত হোসাইন, সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন, জোরারগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা নুর হোসেন, ওয়ার্ড যুবদল নেতা ছালাহ উদ্দিন, নুরনবী রাজু, নুর উদ্দিন, সাহাবউদ্দিনসহ ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং ক্রীড়াপ্রেমীরা।
টুর্নামেন্টের ফাইনালে ব্রাদার্স স্কটের দেয়া ৪৮ রানের টার্গেটে মাঠে নেমে ২ উইকেটে জয়ী হয় মনির স্টার্স জোন। সবশেষে আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন এবং রানারআপ দলের মাঝে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট