বরগুনায় আধুনিক ল্যাব মেশিনের প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনায় আধুনিক ল্যাব মেশিনের প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত

বরগুনায় আধুনিক ল্যাব মেশিনের প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত 
Eidok-এ শেয়ার
বরগুনায় আধুনিক ল্যাব মেশিনের প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
জেলা প্রতিনিধি,বরগুনা।। 
বরগুনার গণমানুষের বহুদিনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে নিখুঁত ও নির্ভুল পরীক্ষাসেবা নিশ্চিত করতে বিশ্ববিখ্যাত জাপান, জার্মানি, ইউরোপ ও আমেরিকার আধুনিক প্রযুক্তির ল্যাব মেশিন নিয়ে এক প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর ) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা শহরের ব্লু-স্কাই টাওয়ারের 'আল্লাহ মালিক' হসপিটালের আয়োজনে এ ল্যাব প্রদর্শনী সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সিমেনসের আধুনিক প্রযুক্তির বিভিন্ন ল্যাবরেটরি মেশিন উপস্থাপন করা হয়, যা রোগ নির্ণয়ে আরও দ্রুত, নিখুঁত ও নির্ভরযোগ্য ফলাফল নিশ্চিত করতে সহায়ক হবে বলে আয়োজকরা জানান।
এতে চিকিৎসক, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, উন্নত প্রযুক্তির এসব মেশিন চালুর মাধ্যমে বরগুনাবাসীকে ঢাকার ওপর নির্ভর না করেই মানসম্মত ও আন্তর্জাতিক মানের ল্যাব পরীক্ষাসেবা প্রদান সম্ভব হবে। 'আল্লাহ মালিক' হাসপাতাল লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনার বরগুনার স্বাস্থ্যখাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ জেলার খবর ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 21 ভিউ  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক জেলার খবর  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 11 ভিউ কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতার প্রতিবাদ জেলার খবর কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতার প্রতিবাদ 24 ভিউ জাতীয় সাংবাদিক সংস্থা কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাজিমুদ্দিন খোকন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জেলার খবর জাতীয় সাংবাদিক সংস্থা কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাজিমুদ্দিন খোকন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন 44 ভিউ ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু জেলার খবর ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু 16 ভিউ ১৯ নভেম্বরের লকডাউন মোকাবিলায় মুকসুদপুরে বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা, ভার্চুয়ালি নির্দেশনা রিজভীর জেলার খবর ১৯ নভেম্বরের লকডাউন মোকাবিলায় মুকসুদপুরে বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা, ভার্চুয়ালি নির্দেশনা রিজভীর 37 ভিউ নেত্রকোনায় টিআরসি নিয়োগের স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি: দালাল চক্রের বিরুদ্ধে পুলিশ সুপারের হুঁশিয়ারি জেলার খবর নেত্রকোনায় টিআরসি নিয়োগের স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি: দালাল চক্রের বিরুদ্ধে পুলিশ সুপারের হুঁশিয়ারি 46 ভিউ