ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল..

Juwel Hossain avatar   
Juwel Hossain
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল..
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল..
ছবি: সংগৃহীত
****

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিক ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে নির্বাচনী গণসংযোগকালে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনায় প্রতিবাদ জানিয়ে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় সন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, নির্বাচনী মাঠে জনগণের সমর্থনে পরাজয়ের আশঙ্কা থেকেই একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালাচ্ছে। ওসমান হাদি ও এরশাদ উল্লাহর ওপর গুলিবর্ষণের ঘটনা তারই প্রমাণ। গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারকে ভয় পেয়েই তারা এসব হামলা করছে।

তিনি আরও বলেন, এই বর্বর হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সারা দেশের মতো সিরাজগঞ্জেও বিএনপি আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

সমাবেশে বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী পরিবেশ নিরাপদ রাখার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, জেলা যুবদলের সভাপতি আল আমিন খান, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসাইন সবুজসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Ingen kommentarer fundet


News Card Generator