হাওরের হৃদয় থেকে উন্নয়নের ডাক: স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ এর | আই নিউজ বিডি

হাওরের হৃদয় থেকে উন্নয়নের ডাক: স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ এর

****
Eidok-এ শেয়ার
হাওরের হৃদয় থেকে উন্নয়নের ডাক: স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ এর
ছবি: সংগৃহীত

ইফতিয়াজ সুমন, স্টাফ রিপোর্টার:


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন হুসাইন আহমেদ মিশেল। তিনি নিজেকে হাওর এলাকার মাটির সন্তান ও নিবন্ধিত কৃষক পরিবারের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে বলেন, রাজনীতি নয়—মানুষের বাস্তব সমস্যা ও সমাধানই তাঁর মূল লক্ষ্য।এক বিবৃতিতে হুসাইন আহমেদ মিশেল বলেন, “আমি কোনো রাজনৈতিক দলের টিকিটে নই। আমি আপনাদেরই একজন—এই জল-মাটি, সংগ্রাম আর সম্ভাবনার অংশ।” তিনি উল্লেখ করেন, হাওর এলাকার মানুষের দৈনন্দিন জীবন সংগ্রামে ভরা—প্রতিবছরের বন্যায় ফসলহানি, ভাঙা ও জলাবদ্ধ রাস্তায় দুর্ভোগ, কর্মসংস্থানের অভাবে তরুণদের হতাশা—সবকিছু তিনি খুব কাছ থেকে দেখেছেন ও অনুভব করেছেন।তিনি জানান, সুনামগঞ্জ-৩ শুধু একটি ভৌগোলিক এলাকা নয়, এটি হাজারো মানুষের স্বপ্ন ও সম্ভাবনার কেন্দ্র। এ অঞ্চলের প্রায় ৪০ শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল হলেও প্রতিবছর বন্যায় প্রায় ৩০ শতাংশ ফসল নষ্ট হয়। বন্যার ঝুঁকিতে থাকে দুই লক্ষাধিক পরিবার এবং দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে প্রায় ৪০ শতাংশ গ্রাম বছরের একটি বড় সময় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।হুসাইন আহমেদ মিশেল বলেন, “অনেকে বড় বড় জাতীয় সংস্কারের কথা বলেন, কিন্তু আমি আমাদের এলাকার ছোট ছোট অথচ গুরুত্বপূর্ণ সমস্যার স্থায়ী সমাধান চাই—রাস্তায় পানি জমে থাকা, খানাখন্দ ভরা পথ, খেলার মাঠের অভাব, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা।”তিনি আরও বলেন, তাঁর নির্বাচনী ইশতেহার শুধু প্রতিশ্রুতির তালিকা নয়, বরং জনগণের মতামত ও অংশগ্রহণে গড়ে ওঠা একটি সম্মিলিত স্বপ্নের রূপরেখা হবে। “প্রতিটি সিদ্ধান্তে জনগণের কণ্ঠস্বরই হবে মুখ্য,”—এমন অঙ্গীকারও করেন তিনি।স্থানীয়দের মতে, একজন অরাজনৈতিক ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে হুসাইন আহমেদ মিশেলের এই ঘোষণা হাওরাঞ্চলের ভোটারদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, উন্নয়ন ও মানুষের দৈনন্দিন সমস্যাকে সামনে রেখে তাঁর এই প্রয়াস ভোটারদের কতটা আস্থা অর্জন করতে পারে।

コメント 0

コメントがありません

関連記事

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 政治 (せいじ) গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 42 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 政治 (せいじ) জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 68 Views মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার 政治 (せいじ) মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার 45 Views টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ 政治 (せいじ) টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ 31 Views সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 政治 (せいじ) সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 140 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 政治 (せいじ) আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 59 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 政治 (せいじ) কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 74 Views