নির্বাচনী আচরণবিধি মানতে পোস্টার অপসারণে নামলেন মুফতি আমির হামজা | আই নিউজ বিডি

নির্বাচনী আচরণবিধি মানতে পোস্টার অপসারণে নামলেন মুফতি আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা নির্বাচনী আচরণবিধি মেনে চলার অংশ হিসেবে তার এলাকায় পোস্টার–ফেস্টুন অপসারণ কার্যক্রম শুরু করেছেন।..
Eidok-এ শেয়ার
নির্বাচনী আচরণবিধি মানতে পোস্টার অপসারণে নামলেন মুফতি আমির হামজা
ছবি: সংগৃহীত

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি কুষ্টিয়া শহরের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে নিজ হাতে পোস্টার ছিঁড়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শুরু থেকেই তাঁর সঙ্গে ছিলেন শহর ও জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।

কার্যক্রম চলাকালে মুফতি আমির হামজা উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে বদ্ধপরিকর। কোনোভাবেই যেন এমন কিছু না করা হয়, যা আচরণবিধি লঙ্ঘনের শামিল।” তিনি আরও জানান, নির্বাচনের আগে পরিবেশ স্বচ্ছ রাখা এবং অপ্রয়োজনীয় প্রচার সামগ্রী অপসারণের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখাই তাঁদের উদ্দেশ্য।

এরপর শহরের বিভিন্ন সড়ক, মার্কেট এলাকা, মোড় ও জনবহুল স্থানে দলীয় নেতাকর্মীরা পৃথকভাবে দলে দলে পোস্টার, ফেস্টুন ও ব্যানার অপসারণে অংশ নেন। পুরো সময়জুড়ে ছিল উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে নিয়মতান্ত্রিকভাবে কাজ সম্পন্ন করার চেষ্টা। দলীয় নেতাদের দাবি, এই উদ্যোগের মাধ্যমে তারা নির্বাচনী মাঠে একটি ইতিবাচক বার্তা দিতে চায়—যে নির্বাচন হবে নিয়মতান্ত্রিক, শান্তিপূর্ণ এবং আচরণবিধি অনুযায়ী।

注释 0

没有找到评论

相关文章

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 区域新闻 বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 区域新闻 মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 66 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 区域新闻 প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 区域新闻 মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 区域新闻 রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 区域新闻 খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 区域新闻 রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 59 Views